বলিউড যেখানে সম্পর্ক ভাঙা ও গড়ার খেলা নিত্যদিন চলে। বেশিরভাগ সম্পর্কই পরিণতি পায় না। কিন্তু এইরকম ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী দম্পতি চোখ কাড়েন। তাঁদের মধ্যে অন্যতম হল সইফ-করিনা জুটি। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। ওমকারা ছবিতে একসঙ্গে কাজ করলেও তাঁদের সম্পর্ক শুরুতে খুব ভাল ছিল না।
প্রথমদিকে নাকি করিনাকে ম্যাম বলে সম্বোধন করতেন সইফ আলি খান। এই ম্যামের প্রেমে পড়েই লিভ-ইনে থাকতে চেয়েছিলেন সইফ আলি খান। একটি টক শো-তে নিজের ব্যক্তিগত জীবনের সেই গোপনীয়তা ফাঁস করলেন করিনা।

দিদি করিশ্মার সূত্র ধরেই আলাপ সইফের সঙ্গে। তারপরই ‘টশন’ ছবিতেই একে-অপরকে মন বিনিময় হয়েছিল সইফ-করিনার। তারপর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল এই লাভবার্ডসকে। টক শো-তে গিয়ে করিনা জানিয়েছিলেন, সেই সময় অন্য সম্পর্কে ছিলেন সইফ। তার প্রেমের কথাও জানতেন করিনা।

প্রেম চলাকালীন লিভ-ইনে যেতে চেয়েছিলেন সইফ। তবে বিয়ের আগে লিভ-ইন করতে হলে মা ববিতার অনুমতি নিতে হবে বলে জানিয়েছিলেন সইফকে। সেই ম্যামের সঙ্গে অবশেষে বিয়ের আগে লিভ-ইন করেছিলেন সইফ। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন সইফ-করিনা।

বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা। বর্তমানে ২ ছেলেকে নিয়ে সুখের সংসার সইফিনার l





