কিশোর কুমারের স্ত্রীকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী! রাগে অভিমানে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন কিশোর কুমার!

ভারতীয় সঙ্গীত জগতের (Music world) জনপ্রিয় শিল্পী কিশোর কুমার (kishore kumar)। বলিউড, টলিউড জুড়ে ছড়িয়ে রয়েছে তার কাজের বিস্তৃতি। ষাট,সত্তর,আশির দশকের জনপ্রিয় এই গায়কের সাথে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ব্যক্তিগত বিবাদের কথা অনেকেই জানেন না। একটা সময় তাদের সম্পর্কের মধ্যে এতটাই তিক্ততা তৈরি হয়েছিল যে, মিঠুন চক্রবর্তীর লিপে গান গাইতে অস্বীকার করেন কিশোর কুমার।

আসলে কিশোর কুমার মোট চারবার বিয়ে করেছেন, তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা, রুমার সাথে বিয়ের পর তাদের সন্তানের জন্ম হয় নাম অমিত কুমার। রুমার সাথে কিশোর কুমারের দাম্পত্য সম্পর্ক আট বছর দীর্ঘস্থায়ী হয়েছিল। তারপর তাদের সম্পর্ক ভেঙে যায়।

এরপর জনপ্রিয় নায়িকা মধুবালার সাথে বিয়ে হয় কিশোর কুমারের। শোনা যায় যে মধুবালাকে বিয়ে করবার জন্য কিশোর কুমার নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অন্যদিকে মধুবালা দিলীপ কুমারের ওপর অভিমান করে কিশোরকে বিয়ে করেন, তবে বিয়ের পর অসুস্থ হয়ে পড়েন মধুবালা। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়।

এরপর ভালোবেসে কিশোর কুমার বিয়ে করেন অপর জনপ্রিয় অভিনেত্রী যোগিতা বালিকে। মাত্র দুই বছর এই সম্পর্ক টিকে ছিল, তারপর এই সম্পর্কেও ঘনিয়ে এসেছিল বিচ্ছেদ। কিশোর কুমারের এই তৃতীয় স্ত্রী যোগিতা বালিকেই বিয়ে করেছিলেন মিঠুন চক্রবর্তী, সালটা ১৯৭৯।

এই বিয়েটাই ঠিকভাবে মেনে নিতে পারেন নি কিশোর কুমার। তার স্ত্রী যোগিতা তাকে ছেড়ে দেওয়ার পর ভালোবেসে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেছেন এই বিষয়টা তাকে যথেষ্ট আঘাত করেছিল। তাই রাগে, দুঃখে, অভিমানে কিশোর কুমার সিদ্ধান্ত নেন যে, মিঠুনের লিপে তিনি আর কখন‌ও‌ গান গাইবেন না। এই সিদ্ধান্ত রীতিমত ভাবিয়ে তুলেছিল মিঠুন চক্রবর্তীকেও।

আরও পড়ুনঃ সন্তানসম্ভবা রাই! ডাক্তারের কথা শুনে রাইয়ের প্রতি ফের অবিশ্বাস জন্ম নিল অনির্বাণের মনে! কী হতে চলেছে মিঠিঝোরার আগামী পর্বে?

তবে দীর্ঘ বেশ কয়েক বছর পর দুজনকার এই তিক্ততা মিটে যায় এবং তারপর ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘সুরক্ষা’র মতো ছবিতে মিঠুনের লিপে প্লে ব্যাক গেয়েছিলেন কিশোর। উল্লেখ্য , ১৯৮০ সালে কিশোর কুমার চতুর্থ বিয়ে করেন লীনা চন্দ্রভারকরকে এবং ইনি গায়কের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গিনী ছিলেন।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles