Rohit Samanta: ‘বয়েই গেল’-র পর সেভাবে আর পর্দায় দেখা যায়নি ‘অর্জুন’কে, কোথায় হারিয়ে গেলেন অভিনেতা, জানালেন নিজেই

Rohit Samanta: এমন অনেক সময় হয় কোন ধারাবাহিকের একজন নায়ক বা নায়িকাকে দর্শকদের খুবই পছন্দ হয়। তবে নিরবে এই হারিয়ে যান সেই অভিনেতা বা অভিনেত্রী। তারপরে তাকে আর দেখা যায় না কোন ধারাবাহিকের চরিত্রে। এমনকি কোন সিনেমাতে অভিনয় করেন না। এমন বহু সময় হয়। তেমনই এক চরিত্র রোহিত সামন্ত। পর্দার সামনে আর কাজ করেন না তিনি। ক্যামেরার পিছনে নতুন করে কাজ করতে শুরু করেছেন এককালের এই অভিনেতা। শ্রীময়ী ধারাবাহিকে শেষবারের মতো দেখা গেছিল তাকে। সাক্ষাৎকারে তার কর্মজীবন নিয়ে কথা বলেন রোহিত সামন্ত (Rohit Samanta)

তিনি বলেছেন, “অভিনয় জগতে কখনোই প্ল্যান করে আসিনি, সেটা ঘটনাচক্রে হয়ে গেছিল। কিন্তু যখন ঢুকেছিলাম সেটা একটা অন্য জগত আমার কাছে। যেন একটা রূপকথার পৃথিবী, যারা বাইরে দিয়ে দেখেন অভিনয় জগতকে তাদের তাই মনে হয়‌। আমি যখন কাজ করতে ঢুকেছিলাম সেটা ১২ বছর আগে তখন সোশ্যাল মিডিয়ার এত দাপট ছিল না। আমরা এখন অভিনেতা-অভিনেত্রীদের অনেক কাছে থাকি সেটের অন্তর তাদের খুঁটিনাটি সবই আমরা চোখের সামনে দেখতে পাই। এখন যখন অভিনয় করার সুযোগ পাই আমার খুব ভালো লেগেছিল মনে হয়েছিল এটা খুব বড় একটা সুযোগ আমার কাছে। যেখানে এত বড় বড় লোকজনরা কাজ করছে এমন জায়গায় আমি কাজ পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।”

রোহিত  Rohit Samanta) আরও বলেন, “যেখানে একটা সুযোগের জন্য স্টুডিও পাড়ায় অনেককেই ঘুরতে দেখা যায়। যখন ঢুকেছিলাম তখন খুব মন দিয়ে কাজটা করেছিলাম। তবে আমার মধ্যেও এই ব্যাপারটা আছে খুব বেশিদিন এক কাজ করতে ভালো লাগেনা। খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। এজন্যই অভিনয় জগতে ঢুকে গেছিলাম কর্পারেটে কাজ না করে। তখন মনে হয়েছিল এতদিন ওই কাজটা করলাম এবার একটা চেঞ্জ দরকার। তারপরে নিজের প্রোডাকশন হাউজ খোলার একটা কথা হয় আমার আর শাহানার মধ্যে। সে সময় আমি শ্রীময়ী করছিলাম, রানিং প্রজেক্ট থেকে কোনভাবেই বেরোনো যায় না। সময় লেনাদি আমাকে খুব সাপোর্ট করেছিল যাতে আমি নিজের কাজেও সময় দিতে পারি সেটা খুব ভালোভাবে মেন্টেন করেছিল। তারপরে আর কখনো অভিনয় করতে যাওয়ার কথা মনে হয়নি। প্রোডাকশনের কাজে সারাক্ষণই একটা এংগেজমেন্ট থাকে। সেক্ষেত্রে নতুনভাবে অভিনয় করতে গেলে নতুন প্রজেক্ট সেটার একটা অন্যরকম উদ্দীপনা।”

স্টার জলসায় পঞ্চমী ধারাবাহিকের প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন রোহিত সামন্ত (Rohit Samanta)। প্রোডাকশনের কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে রোহিত (Rohit Samanta) জানিয়েছেন, “মনে হয় সবকিছুর ওপরে বসে আছি, সবকিছুর কন্ট্রোল আমাদের হাতে রাখতে হয়। বলতে গেলে ওয়েব সিরিজ বা ফিল্ম একটা লিমিটেড সময়ের জন্য প্রি প্রোডাকশনের কাজ হয়। কিন্তু এটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে এটা প্রত্যেক দিনের প্রতিনিয়ত কাজ। যেহেতু একটা লং রান প্রজেক্ট তাই অনেক অনিশ্চয়তা থাকে এর মধ্যে। যেহেতু মেশিনের মানুষ নিয়ে কাজ করি তাই যে কোনটা যেকোনো সময় খারাপ হতে পারে এটা কারোও হাতে থাকে না। কিন্তু আমরা যখন দেখি সেটা একটা ফাইনাল প্রোডাক্ট আমরা দর্শক হিসেবে দেখতে পাই। বাপ একটা বিল দেখি সেটা একটা ফাইনাল প্রোডাক্ট এর কাছাকাছি। প্রোডাকশনের কাজ নাইন টু ফাইভ জব একদমই নয়, মাঝে মাঝে মনে হয় ২৪ ঘন্টাই অনেক কম।”

পর্দার সামনেই নাকি পর্দার পেছনে কোথায় কাজ করতে বেশি পছন্দ করেন রোহিত সামন্ত (Rohit Samanta)। একথার উত্তরে তিনি বলেছেন, “কোনটাকে ছোট বড় করা যায় না। যেমনি পর্দার সামনের লোকজনরা গুরুত্বপূর্ণ তেমনি পর্দার পেছনে লোকজনরা বিশেষ গুরুত্বপূর্ণ তো কাউকে ছোট করা যায় না কোন কাজকে এই ছোট ভাবে বলা যায় না। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ডেডলাইন বলে কিছু থাকে না। যেটা সব ক্ষেত্রে সকলকে ফেস করতে হয়।”

তবে প্রোডাকশনের যতই সাকসেসফুল হোক না কেন, অনুরাগী ও কাছের লোকদের কাছে গেলেই শুনতে হয় কবে অভিনয় ফিরবেন রোহিত  (Rohit Samanta)। এ প্রসঙ্গে রোহিত সামন্ত (Rohit Samanta) জানাচ্ছেন, “আমার নিজের মায়ের জিজ্ঞেস করে তুই কি কখনো অভিনয় আর করবি না। ভালোবাসাটার জন্য সত্যিই আমি ধন্য আমি যেটুকু কাজ করেছি সেটা লোকে আরো দেখতে চায় এটা আমার একটা ভালো লাগার জায়গা। চেষ্টা করব সে জায়গাটা আবার ফেরত দেওয়ার তবে এই মুহূর্তে আমি যেটা করছি এই জায়গায় কোন ফাঁকি দিতে চাই না”। তবু অনুরাগীদের মনে প্রশ্ন আছে এই কবে ফিরবেন পর্দায়। এর উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন তিনি। বলেন, “হয়তো এই মুহূর্তে না, আবার প্রোডাকশন যখন বোর হয়ে যাব তখন ফিরতে পারি।”

RELATED Articles