হামাগুড়ি দিতে শিখেছে ‘রাজ’ পুত্র ইউভান! ইনস্টাগ্রামে পোস্ট করলেন খুশিতে উচ্ছল মা! ভাইরাল ভিডিও

বাংলার মিডিয়ার নয়নের মণি হয়ে উঠেছে রাজ-শুভশ্রী পুত্র ইউভান! সোশ্যাল মিডিয়ায় এই তারকা পুত্র কে ঘিরে যে কোন‌ও পোস্টই মুহূর্তে হয় ভাইরাল।

গত ১২ই সেপ্টেম্বর ২০২০তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। করোনার মাঝে একের পর এক ঝড় ঝাপটা গিয়েছে চক্রবর্তী পরিবারের উপর দিয়ে। রাজ চক্রবর্তীর বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। এরপর করোনায় আক্রান্ত হন খোদ রাজ।

আরও পড়ুন- ‘আই লাভ ইউ’ সকলের সামনেই বলে ফেললেন মধুমিতা, দিলেন চুমুও, তবে কাকে? নাম জানতে উৎসুক নেটিজেনরা 

অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই করোনার জন্য শুভশ্রীর থেকে আলাদা থাকতে হয় রাজকে কিছুদিনের জন্য। তবে ফের সুস্থ হয়ে ওঠেন রাজ। পুত্র সন্তানের জন্মের দিনই একটি ছবি পোস্ট করেন তারা। আর সেখানে লেখেন তাঁদের ছেলের নাম ইউভান।


এরপর থেকে মাঝেমধ্যেই ইউভানের খুনসুটির ভিডিও পোস্ট করতে দেখা যায় শুভশ্রী ও রাজকে। ঠাকুমার সঙ্গেও বেশ কিছু ভিডিও রয়েছে রাজ পুত্রের। এত ছোট্ট বয়সেই এই শিশুর নামে সোশ্যাল মিডিয়ায় খুলে গিয়েছে ফ্যানপেজ। সেখানে তার নানান মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

আরও পড়ুন- সময় পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন রচনা, গাছগাছালির মধ্যে নিজেকে মেলে ধরলেন নতুন রূপে

প্রসঙ্গত, কিছুদিন আগে ছয় মাস পূরণ করলো ছোট্ট ইউভান। আর সেই উপলক্ষ্যে কাটা হয় একটি অর্ধেক আকাশি কেক। সেই কেক কাটার পর তার একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শুভশ্রী। ইউভানের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সে ছোট্ট পায়ে হামাগুড়ি দিচ্ছে। আর মুখভর্তি হাসি। ভিডিওটি প্রকাশ করেন খোদ শুভশ্রী।

RELATED Articles