ব্যাঙ্কের চাকরির স্বপ্ন অনেকেরই থাকে। এর জন্য প্রস্তুতিও নেন অনেকে। এবার তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ বিপুল পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতেই আবেদনের সমস্ত তথ্য দেওয়া রয়েছে।
কোন পদে নিয়োগ করছে SBI?
ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট ম্য়ানেজার এবং চিফ ম্যানেজার পদে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হচ্ছে। এর জন্য মোট শূন্য়পদ ৪৩৯। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ- 16 সেপ্টেম্বর
- আবেদনের শেষ তারিখ- 6 অক্টোবর
- অনলাইন পরীক্ষা- চলতি বছরের ডিসেম্বর মাসে বা ২০২৪ সালের জানুয়ারিতে হবে অনলাইন পরীক্ষা। পরীক্ষার ১০ দিন আগে কললেটার ডাউনলোড করা যাবে।
যোগ্য়তা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-তে বি.ই অথবা বি.টেক অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। উপরের এই বিষয়গুলিতে এমসিএ অথবা এম.টেক/এম.এসসি অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা জমা দিতে হবে আবেদন ফি হিসাবে। সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে লিখিত পরীক্ষা হবে। দেশের নানান পরীক্ষাকেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর নির্বাচন প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের মাধ্য়মে বাছাই করা হবে প্রার্থীদের ।
কীভাবে আবেদন করতে হবে
- প্রথমে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটco.in-তে যান।
- হোমপেজে ‘কেরিয়ার ট্যাব’-তে ক্লিক করুন।
- এসসিও 2023 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
- রেজিস্টার করতে হবে এবং আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিন।
- ডাউনলোড করুন ও এটির প্রিন্ট আউট রেখে দিন।





