স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বিভিন্ন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৮২ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিটিভ, এক্সিকিউটিভ, অফিসার, অ্যাডভাইজর, টেকনোলজি অফিসার প্রভৃতি পদে গ্র্যাজুয়েট, এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম, ফুল টাইমের বি ই বা বি টেক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এম এসসি, এম টেক প্রভৃতি ডিগ্রিধারী প্রার্থী এবং অবসরপ্রাপ্ত আইপিএস, স্টেট পুলিশ অফিসারদের থেকে জেএমজিএস-ওয়ান, এমএসজিএস-টু, এমএমজিএস-থ্রি ইত্যাদি পদে।
প্রার্থীবাছাই হবে প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার কললেটার পাবেন ই-মেলে ও ওয়েবসাইটে। কোনও হার্ড কপি পাঠানো হবে না।
অ্যাপ্লিকেশন ফিঃ সাধারণদের জন্য দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখঃ ৩ মে, ২০২১ -এর মধ্যে।
আবেদন করুন অনলাইনে এই লিঙ্ক-এর মাধ্যমে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers
অধিক তথ্যের জন্যে এখানে ক্লিক করুন https://www.sbi.co.in





