WB Election 2021: পঞ্চম দফায় তপ্ত নদিয়ার গয়েশপুর, বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা আক্রান্ত বৃদ্ধ মা, বাবা

আর ছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন। সকাল থেকে উত্তপ্ত ছিল নদীয়ার কল্যাণীর গয়েশপুর। বাইরে থেকে এনে জড়ো করা হয়েছে দুষ্কৃতীদের। অশান্তি পাকানোর জন্য মজুত করা হয়েছে বোমা ও বন্দুক। এই অভিযোগ তুলে ধুন্ধুমার বেঁধে যায় গয়েশপুরে। সেখানকার বিজেপি বুথ সভাপতি পিন্টু হাজরার বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। লাঠিসোটা নিয়ে যথেচ্ছ ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। বড় বড় ইট-পাথর ছুড়ে গুঁড়িয়ে দেওয়া হয় আসবেস্টসের চাল।

আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর 

শাসকদলের তরফ থেকে অভিযোগ করে জানানো হয়েছে, অশান্তি ছড়ানোর জন্য বাইরে থেকে সশস্ত্র বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেছেন ওই বিজেপি নেতা। তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন বিজেপি নেতা পিন্টু হাজরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু হাজরার পরিবারের লোকজন। তাদের দাবি, আমাদের বাড়িতে বহিরাগত কেউ আসেনি। কোনও আগ্নেয়াস্ত্র জমা করার ঘটনাও ঘটেনি। ইচ্ছা করে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল।

অভিযোগ উঠেছে দীর্ঘক্ষন ধরে ভাঙচুরের ঘটনা চললেও দেখা মেলেনি পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর কাউকে। বিনা বাধায় বেশ কিছুক্ষণ তাণ্ডব চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি নেতা পিন্টু হাজরার পরিবারের লোকজন। তার মা জানিয়েছেন, যে ভাবে আজ আক্রান্ত হতে হল, তাতে এরপর আমরা কী করে বাড়িতে থাকব তা ভেবে পাচ্ছি না।

আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

অন্যদিকে, আজ দুপুরে বোমাবাজির ঘটনা ঘটে গয়েশপুরে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ‌ও অস্বীকার করেছে।

RELATED Articles