আজকাল কোমরে, পিঠে ব্যথা একটা সাধারণ রোগে পরিনত হয়েছে। টানা ৮ থেকে ৯ ঘন্টা অফিসের কাজকর্ম করতে হলে চেয়ারে বসতেই হয়। আর তারপরই শুরু হয় পিঠের নানা সমস্যা। তাই ঠিকমত বসার পদ্ধতি রপ্ত করাটা খুব প্রয়োজন।
তাই প্রথমে প্রয়োজন একটা ওয়ার্ক ফ্রেন্ডলি চেয়ার, কারণ সাধারণ চেয়ারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে পিঠ ও কোমরে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। এজন্য ফ্লেক্সিবল চেয়ার ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহার করতে পারেন মেশ চেয়ারও। এ ধরনের চেয়ারে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কমাবে। তবে কোমর পা পিঠের ব্যথায় কাঠের চেয়ারও খুব উপকারী।
তবে শুধু চেয়ার থাকলেই তো হবে না, জেনে নিতে হবে সঠিকভাবে বসার পদ্ধতিও। কারণ সঠিকভাবে চেয়ারে না বসলেও আপনার পিঠে ব্যাথা হতে পারে। তাহলে এবার দেখে নিন কিভাবে চেয়ারে বসবেন। বসার সময় শিরদাঁড়া একেবারে টান টান করে রাখুন। দুটো পা যেন মাটি অবধি পৌঁছায়। যদি উঁচু চেয়ারে বসেন তবে দুই পা ঝুলতে থাকলে, মাটিতে ঠেকে না। এর ফলে কোমরের হাড়ে চাপ পড়ে, হাঁটু আর পায়ে ব্যথা হয়। তা ছাড়া কম্পিউটারের পর্দা দেখার এটা ঠিক পদ্ধতি নয়, ফলে চোখের ওপরেও চাপ পড়ে। তাহলে এই সকল জিনিস মাথায় রেখে চেয়ার ব্যবহার করুন। যাতে আপনি সুস্থ থাকেন।





