মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। আর বাঙালি হলে তো কোনও কথাই নেই। তবে মিষ্টিপ্রিয় বাঙালির জীবনে শত্রু হয়ে ঢুকে পড়েছে ডায়াবেটিস যে কারণে অনেকেই ইচ্ছা থাকলেও নিজের পছন্দের মিষ্টি খেতে পারেন না। কিন্তু এমন কিছু কিছু মিষ্টি রয়েছে যে ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর নয়।
কী সেগুলি? আসুন জেনে নিই
গাজরের হালুয়া
গাজর এমনিও শরীরের পক্ষে ভালো। আর ডায়াবেটিক রোগীদের জন্য গাজর বেশ উপকারি। তাই গাজরের হালুয়া ডায়াবেটিক রোগীদের ক্ষতি করবে না।
চকলেট ব্রাউনি
এখন সুগার ফ্রি চকলেট ব্রাউনি কিনতে পাওয়া যায়। আর যদি মনে হয়, তাহলে তা বাড়িতেও বানিয়ে খাওয়া যেতে পারে।
রাবড়ি
রাবড়ি পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অত্যন্ত সুস্বাদু মিষ্টি এটি। ডায়াবেটিক রোগীদের জন্য ওটস আর অল্প মিষ্টি দিয়ে রাবড়ি বানিয়ে দেওয়া যেতে পারে।
বাদাম বরফি
ডায়াবেটিক রোগীরা সুগার ফ্রি বাদাম বরফি খেতে পারেন। কোনও সমস্যা নেই।
ফিরনি
মূলত বাসমতী চাল দিয়ে তৈরি হয় ফিরনি। আর এর সঙ্গে থাকে গোলাপের এসেন্স ও পেস্তা। এই মিষ্টি ডায়াবেটিক রোগীরা অনায়াসে খেতেই পারেন।





