বাংলাদেশের (Bangladesh) কোটা আন্দোলনের সময় থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে যায়। এইসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। সেই সময় থেকে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। বারংবার খবর আসতে থাকে যে বাংলাদেশ এখন হিন্দুদের জন্য বিপদজনক হয়ে উঠেছে কারণ বাংলাদেশকে হিন্দুদের বধ্যভূমিতে পরিণত করেছে জামাতসহ সে দেশের ইসলামিক সংগঠনগুলি।
হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে শোনা যাচ্ছে যে দেশের সরকারি উচ্চ পদস্থ জায়গা থেকে হিন্দুরা পদত্যাগ করছেন। হিন্দুরা স্বেচ্ছায় পদত্যাগ করছেন না, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, তাদের ওপর নানানরকম মিথ্যে বদনাম দিয়ে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে খবর। এইবার আরও একটি খবর পাওয়া গেল যা শুনে স্পষ্ট বাংলাদেশের হিন্দুদের পরিণতি কতটা করুন হয়ে উঠেছে! সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সোশ্যাল মিডিয়ার একটি পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় উন্মত্ত জনতা গর্ভবতী এক হিন্দু মহিলাকে রাস্তা দিয়ে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবী করা হয়, নির্যাতিতা মহিলার নাম শিখারানী রায়। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি সরকারি স্কুলের সহ-শিক্ষকা। বেশ কিছুদিন ধরেই ওই স্কুলের প্রধান শিক্ষক তাঁকে পদত্যাগ করবার জন্য বাধ্য করছিলেন।
কিন্তু প্রধান শিক্ষক বিলালের চাপের কাছে নতি স্বীকার করেননি তিনি। পদত্যাগ করতে তিনি অস্বীকার করেন। এরপর অন্তঃসত্ত্বা ঐ শিক্ষিকাকে পদত্যাগ করবার জন্য রীতিমত হেনস্থা করা হয়। এরপর এলাকার উন্মত্ত ইসলামিক চরমপন্থী দুষ্কৃতীরা তাকে ধাক্কা দিতে দিতে এলাকা থেকে বার করে দেয় বলে অভিযোগ করেন ঐ শিক্ষিকা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের সরকারি চাকরির বিভিন্ন উচ্চ পদে হিন্দুরা রয়েছেন।
হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই যেভাবে ক্রমাগত এই অভিযোগ আসছে যে বিভিন্ন জায়গায় হিন্দুদের রীতিমত বাধ্য করা হচ্ছে সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য, তাতে প্রশ্ন উঠছে কোটা আন্দোলন সংরক্ষণের বিরুদ্ধে ছিল না হিন্দুদের বিরুদ্ধে? একইসঙ্গে আগামীতে যে দুর্গাপুজো আসবে সেই দুর্গাপুজো নিয়েও সেখানকার হিন্দুরা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। কারণ ইতিমধ্যেই পূজো চলাকালীন নামাজের সময় বাদ্যযন্ত্র ও লাউড স্পিকার বন্ধ রাখতে হবে বলে সে দেশের একটি জেহাদি সংগঠন ফতোয়া জারি করেছে। যদিও সে দেশের হিন্দুদের সেনাবাহিনীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তবুও মানুষ ভীত হয়ে আছেন।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!