রবীন্দ্র সংগীতকে বিকৃতির জের! লিগাল নোটিশ পাঠানো হল হিরো আলমকে

ফের সমালোচনার মুখে আশরাফুল আলম থুড়ি হিরো আলম। শুধু তাই নয়, বিকৃতভাবে রবীন্দ্র সংগীত গাওয়ায় হিরো আলমকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।

‘আমারো পরানো যাহা চায়’ শিরোনামে রবীন্দ্রসংগীতসহ তিনটি গান, মিউজিক ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে সেগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে হিরো আলমকে।

নোটিশের শেষে হিরো আলমের উদ্দেশ্যে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ‘আমারো পরানো যাহা চায়’, ‘আমি শুনেছি সেদিন তুমি’ এবং মোগোয়া জাগোম্বে’ গানগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। অভিযোগ, হিরো আলমের গাওয়া গানের কিছু লাইন ও শব্দের সঙ্গে রবি ঠাকুরের মূল গানটির লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি।

লিগাল নোটিশ আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেছেন, হিরো আলম একজন চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ব্যক্তি। অনেকেই তাঁর ভাষাগত উচ্চারণ, আচার-আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে হিরো আলমের মিউজিক ভিডিওর কর্মকাণ্ডে শিশু-কিশোররা, তরুণ-তরুনীরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। যা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করবে।

RELATED Articles