‘বডিগার্ড, ড্রাইভার, মিডিয়ার প্রবেশ নিষেধ’, বোর্ড জ্বলজ্বল করছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে, তীব্র নিন্দার মুখে নতুন দম্পতি

বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাদের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেছিল বাংলার টেলি জগতে। এটি অভিনেতার তৃতীয় বিয়ে তা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। শ্রীময়ীর সাথে কাঞ্চনের বয়সের বিস্তর ফারাক তা নিয়েও কটাক্ষ কম হয়নি। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে ট্রোলিং ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এসব পাত্তা দেননি এই অভিনেতা-অভিনেত্রীর জুটি। গত ২ রা মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাদের বিয়ের আসর। সেখানে টুকটুকে লাল বেনারসি পরে বিয়ে করলেন তারা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তার বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি। তাদের বিয়ের মেনুও ছিল ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক।১০ জানুয়ারি স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। ৫৬ লাখ টাকার বিনিময়ে ডিভোর্স পান। তারপরেই ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন শ্রীময়ীকে।২ রা মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

প্রথমে জানা গিয়েছিল ৬ মার্চ হবে সামাজিক বিয়ে। প্রথম থেকেই গোপনীয়তা রাখার চেষ্টা করেছিলেন বিয়ে নিয়ে। ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি করে বিয়ে করার কথা সপ্তাহ খানেক বাদে প্রকাশ্যে আসে।

এরপর বুধবার ছিল কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন। রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। সেই বোর্ডে লেখা রয়েছে বিশেষ একটি নির্দেশ। “মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ”। সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠছে কাঞ্চন আর শ্রীময়ীকে কটাক্ষের ঢেউ। এমনিতে কটাক্ষের শেষ ছিলনা।

'বডিগার্ড, ড্রাইভার, মিডিয়ার প্রবেশ নিষেধ', বোর্ড জ্বলজ্বল করছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে, তীব্র নিন্দার মুখে নতুন দম্পতি

মিডিয়ার থেকে দূরে গিয়ে বিয়ের আইডিয়া বলিউডে নতুন কিছু নয়। বলিউডের অনেক বিয়েতেই দেখা গিয়েছে, মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। এর আগেও এই নিয়ে শ্রীময়ী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “৬ মার্চ তাঁদের বিয়েতে আমন্ত্রিত নয় মিডিয়া। তবে বিয়ের পর তাঁরা সাক্ষাৎকার দেবেন। ছবি-ভিডিয়ো দিতে থাকবেন সোশ্যাল মিডিয়াতে।”

RELATED Articles