গ্রাহকদের জন্য পরিষেবা জারি রাখতে AXIS BANK লঞ্চ করলো ফুল পাওয়ার ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট!

গ্রাহকদের কথা মাথায় রেখে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) নিয়ে এলো ‘ফুল পাওয়ার ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট’ (Full Power Digital Savings account)। এই অ্যাকাউন্টটি খোলা যাবে ভিডিও কে ওয়াই সি দিয়ে এক নিমেষে ৪টে সহজ ধাপে। বর্তমান কঠিন সময়ের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা টি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শুধু যে গ্রাহক ২৫০ এর বেশি পরিষেবা অনলাইনে পাবেন তা নয়, ‘ই-ডেবিট কার্ড’ নামের একটা ভার্চুয়াল ডেবিট কার্ডও পাবেন। তা দিয়ে অ্যাকাউন্ট খোলা মাত্রই তিনি লেনদেন শুরু করতে পারবেন।

কি কি সুবিধা থাকছে গ্রাহকদের জন্য দেখে নিন-

১. গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকারই পড়বে না কারণ এই অ্যাকাউন্ট পূর্ণ কে ওয়াই সি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট।
২. গ্রাহকদের আর ডেবিট কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, অ্যাকাউন্ট খোলা মাত্রই একটা ই-ডেবিট কার্ড দেওয়া হবে।
৩.লেনদেনের কোন ঊর্ধ্বসীমা নেই, যে সুবিধা আধা কে ওয়াই সি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় না।
৪.এফ ডি / আর ডি, এম এফ, ইন্সিওরেন্স, দেনা / ক্রেডিট কার্ড, বিভিন্ন বিল মেটানো ইত্যাদি ২৫০ এরও বেশি পরিষেবা পাওয়া যাবে।

এই ই-ডেবিট কার্ডে মিলবে অতিরিক্ত কিছু সুবিধাও যেমন:

৫. ১ বছরের জন্য ৯৯৯ টাকা মূল্যের টাইমস প্রাইম সদস্যপদ।
৬. Zee5, TOI+, Gaana Plus, Cure.Fit Live এর মত কিছু প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এ ছাড়াও থাকছে খাওয়া দাওয়া, কেনাকাটা, স্বাস্থ্য এবং ভ্রমণের মত বিভিন্ন ক্ষেত্রে এক্সক্লুসিভ পুরস্কার ও সুযোগ সুবিধা।

RELATED Articles

Leave a Comment