দেশজুড়ে করোনার সংকটজনক পরিস্হিতি এখনো অব্যাহত রয়েছে। যার জেরে দেশব্যাপী লকডাউন জারি রয়েছে। মানুষের দৈনন্দিন জীবন-জীবিকাও বিধ্বস্ত হয়েছে, বন্ধ রয়েছে গণপরিবহন ব্যবস্থাও। শুধু জরুরি পরিষেবার গাড়িগুলিই রাস্তায় নেমেছে। ফলে স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের চাহিদা আগের থেকে কমেছে। আর তার ফলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুনাফা অনেকটাই কমেছে। পরিস্থিতি সামাল দিতে এবার ১৫ লক্ষ টাকার বেশি বেতনভুক কর্মীদের ১০%শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ এর প্রধান মুকেশ আম্বানিও এই সময় বেতন নেবেন না বলে জানান। চেয়ারম্যান হিসাবে বছরে ১৫ কোটি টাকার বেতন গ্রহণ করেন মুকেশ আম্বানি।
বর্তমানে করোনাভাইরাস-এর দাপটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের সব বড় বড় সংস্থা। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারও এর হাত থেকে নিষ্কৃতি পায়নি। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ এর তরফে জানানো হয়, গত কোয়ার্টারে ৬,৩৪৮ কোটি টাকা মুনাফা হয়েছে সংস্থার।
এমন পরিস্থিতিতে বছরে ১৫ লক্ষ টাকার উপর বেতন পাওয়া কর্মীদের ১০% বেতন হ্রাস করা হবে তবে তার কম বেতন পান যারা তাদের ক্ষেত্রে অবশ্য এই নীতি প্রযোজ্য নয়। তাঁদের ক্ষেত্রে সম্পূর্ণ বেতন দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রিলায়েন্স সংস্থা।
সংস্থার তরফে জানানো হয় এই দুঃসময়ে পেরিয়ে গেলে আবার আগের মতোই বেতন দেওয়া হবে সকলকে। পুরনো অঙ্কেই ফিরবে বেতন। তৈল পরিশোধন শিল্পের ক্ষেত্রে লকডাউনের যাতে কোনও প্রভাব না ফেলতে পারে সেই বিষয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে সংস্থা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার