কোন জোনে রয়েছেন আপনি? লাল কমলা না সবুজ? দেখে নিন ঝটপট!

করোনা অতিমারী নিয়ন্ত্রণে আগেই পশ্চিমবঙ্গকে তিনটি ক্ষেত্রে ভাগ করে দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা সংক্রমণের হার দেখেই সেই এলাকা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্যকেও তিন ভাগে ভাগ করেছে মমতার সরকার। সেই তিন জোনের তালিকা প্রকাশ‌ও করেছে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলাকে করোনা সংক্রমণের ভিত্তিতে রেড, গ্রিন এবং অরেঞ্জ এই তিন জোনে ভাগ করা হয়েছে। কিন্তু পূর্ববর্তী প্রকাশিত জোনগুলিতে কিছু রদবদল করা হয়েছে। দেখে নিন নতুন করে প্রকাশিত কোন জোনে আপনি রয়েছেন!

ঝটপট দেখে নিন তিনটি জোনের তালিকা-

রেড জোন – পশ্চিমবঙ্গের ১০টি জেলাকে রেড জোনের আওতায় রাখা হয়েছে। এই জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরহাওড়া

অরেঞ্জ জোন – রাজ্যের সব মিলিয়ে ৫টি জেলাকে অরেঞ্জ জোনে রাখা হয়েছে৷ এদের মধ্যে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ

গ্রিন জোন – রাজ্যের ৮ টি জেলাকে এই জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জেলাগুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম

এই তিন ধরনের জোনের মধ্যে রেড জোনে সর্বোচ্চ কড়াকড়ির ব্যবস্থা হয়েছে। গ্রিন ও অরেঞ্জ জোনে লকডাউন বাধ‍্য্যতামূলক হলেও সরকার কিছুটা ছাড় দিয়েছে।

RELATED Articles

Leave a Comment