ভেজ খাবারের মধ্যে পনির অন্যতম। পনির যদি কোনও খাবারে থাকে, তাহলে তা নিরামিষ হলেও হাসিমুখে খেয়ে নেন অনেকে। কিন্তু বিয়েবাড়ির ভেজ খাবারে যদি সেই পনিরই মিসিং থাকে, তাহলে তো রাগ হওয়ারই কথা। আর সেই নিয়েই বেঁধে গেল যত গোল।
বিয়েবাড়িতে ঝামেলা, অশান্তি, মারামারি হওয়া নতুন কোনও ঘটনা নয়। নানান কারণেই বর ও কনেপক্ষের মধ্যে বিয়ের আসরেই বাঁধে বিবাদ। আর সেই বিবাদ হাতাহাতিতেও পরিণত হয় মাঝেসাঝে। এবার এক বিয়েবাড়িতে গণ্ডগোল বাঁধল রান্না নিয়ে।
হ্যাঁ, ঠিকই পড়ছেন, রান্না বা বলা ভালো খাবার নিয়ে। বিয়েবাড়ির ভেজ আইটেমে নেই পনির। মটর পনির বলা হলেও তাতে নাকি ছিল না কোনও পনির। আর সেই কারণেই বর ও কনেপক্ষের মধ্যে বেঁধে গেল ঝামেলা। যা পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে উপস্থিত অতিথিরা একে অপরকে চেয়ার-টেবিল ছুঁড়ে মারতেও কসুর করছেন না।
এই ভিডিওর ক্যাপশন অনুযায়ী, খাবার পরিবেশনের সময় ‘মটর পনির’-এ পনিরের টুকরো না থাকার কারণে ঝামেলা শুরু হয়েছিল। তবে কেউ ভাবতেই পারেন নি যে এই দুগ্ধজাত এই খাবারের অভাব এমন তীব্র ক্রোধের উদ্রেক করতে পারে। এর জেরে শেষ পর্যন্ত আনন্দের উপলক্ষ্যই ভেস্তে গেল।
Kalesh b/w groom side and bride side people's during marriage over no pieces of paneer inside matar paneer
pic.twitter.com/qY5sXRgQA4— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 20, 2023
এই ভিডিও দেখে নানান নেটিজেন নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ পনিরের জন্য লড়বে”। আনার কেউ হাস্যকর স্পর্শ যোগ করে বলেছেন, “কুরসি তোড় কে পনির কে পায়েস ভাসুল রে হ্যায়”। (চেয়ার ভেঙে পনিরের টাকা উশুল করা হচ্ছে)। আর একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে লিখেছিলেন, “পনির কিন্তু খুবই মূল্যবান”।





