জন্ম থেকেই বিরল রোগে নেই হাত, পা দিয়েই গাড়ির ড্রাইভিং করেন এই সাহসী তরুণী, ভাইরাল ভিডিও দেখে কুর্নিশ জানাচ্ছে নেটিজেনরা

কথায় বলে ইচ্ছা থাকলেই না কি উপায় হয়। মানুষ মনের জোরে কি কি না করতে পারে। আর আজ আপনাদের এমন একজন মানুষের কথা বলব যিনি শুধুমাত্র মনের জোরে অসাধ্যসাধন করছেন দীর্ঘদিন ধরে। তিনি হলেন দক্ষিণ ভারতীয় এক তরুণী যার নাম জিলুমল।
জিলুমল ম্যারিয়েট থমাস,যার বয়স ২৮। এমনিতে দক্ষিণ ভারতীয় এক সাধারণ তরুণী তিনি। কিন্তু থ্যালিডোমাইড সিনড্রোম নামে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত তিনি। যার জন্য জন্ম থেকেই তার দুটো হাত নেই। এমন অবস্থায় দৈনিক সাধারণ কাজকর্মই মানুষের করা অসম্ভব হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে জিলু মল তার পা দিয়ে চার চাকা ড্রাইভ করে!
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জিলুমলকে দেখা যাচ্ছে তার গাড়ি চালাতে। গাড়ি চালানো তার কাছে একটা স্বপ্ন ছিল।তিনি চেয়েছিলেন তার নিজের একটা গাড়ি হবে এবং তিনি সেটাই ড্রাইভ করবেন। তার কথা মতে, একজন তার ভয়গুলো নিয়ে সারাজীবন বসে থাকতে পারে অথবা সেই ভয়ে গুলোকে কাটিয়ে নিজের জীবন জয় করতে পারে। তিনি দ্বিতীয় টা পছন্দ করেছেন নিজের জন্য।
২০১৪ সালে তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন।তখন তাকে বলা হয়েছিল তার মতো অবস্থার কোনো মানুষের ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিতে হবে। জিলুমল তখন প্রাণপণে খুঁজে বিক্রম অগ্নিহোত্রী কে খুজে পান যার দুটো হাত নেই এবং যিনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন।
২০১৮ সালে জিলুমল নিজের জন্য একটি গাড়ি কেনেন‌। তবে তার গাড়িটি নিজের সুবিধামতো কাস্টমাইজ করা। আরটিওর গাইডেন্সে তিনি নিজের গাড়িটি কাস্টমাইজ করেছেন। তার পরিবারের কেউই গাড়ির ড্রাইভিং জানেন না অন্যদিকে সম্পূর্ণ নিজের চেষ্টায় ড্রাইভিং শিখেছেন জিলুমল। তার এই লড়াইকে এখন কুর্নিশ জানাচ্ছে নেট পাড়া।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর