সাহসিকতা? বাঘের গলায় চেন পরিয়ে ঘুরে বেড়াচ্ছে খুদে, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া খুললেই কত ধরণের ভিডিও চোখে পড়ে। আজকাল ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কীই না করে থাকে। নানান স্টান্ট থেকে শুরু করে নানান দুঃসাহসিক কাজ যা আপাতদৃষ্টিতে দুঃসাহসিক মনে হলেও তাতে রিস্ক থাকে অনেক বেশি, এমন নানান কর্মকাণ্ডই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবারও ফের তেমনই এক ভিডিও ভাইরাল হল।

কী ভিডিও ভাইরাল হয়েছে?

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক খুদে এক বাঘের গলায় চেন পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিও নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটবাসীর মধ্যে। ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে এই ভিডিওতে। অনেকেই এই ভিডিও দেখে সমালোচনা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)

ভিডিওটি ক্রমাগত ভাইরাল থাকায় কমেন্টের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই নেটিজেনদের নানান দৃষ্টিভঙ্গিও দেখা যাচ্ছে। এই কমেন্টগুলিতে মানুষের আবেগ এবং মতামত উভয়ই দেখা যায়। অনেকে কমেন্টে উদ্বেগ প্রকাশ করে।

অনেক নেটিজেনরাই এই ভিডিওকে মূর্খ এবং ঝুঁকিপূর্ণ বলে সমালোচনা করেছেন। তাদের কথায়, বন্য প্রাণীর সঙ্গে এই ধরনের ভিডিও বিপদের কারণ হতে পারে। এমনকি প্রশিক্ষিত বা নিরাপদ ভাবে ভিডিওটি করলেও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে।

যদিও অনেকেই আবার ভিডিওতে দেখা যাওয়া শিশুটির সাহসিকতা দেখে বিস্মিত হয়েছেন। এটিকে এপিক বলে কমেন্টও করেছেন অনেকেই। এই ব্যক্তিরা বাঘের মুখোমুখি হওয়াকে বিরল ও রোমাঞ্চকর মনে করেন। তারা স্বীকার করেছেন যে এই ধরনের প্রদর্শন একটি দৈনন্দিন ঘটনা নয়।a

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles