Little Girl’s Warning to her father: ধূমপান করা শরীরের পক্ষে ক্ষতিকর! একথা জানেন সকলেই, কিন্তু মানেন ক’জন? সিগারেটের প্যাকেটেও বড় বড় হরফে একথা লেখা থাকে। নানান বিজ্ঞাপন দিয়েও সকলকে সতর্কবাণী দেওয়া হয় ধূমপানের ক্ষতিকারক বিষয়গুলি নিয়। কিন্তু ধূমপান বন্ধ হয় না। নানান সতর্কবার্তা পেয়েও তা যেন সেই সিগারেটের ধোঁয়ার মতো ফুঁৎকারে উড়িয়ে দেয় মানুষ।
ধূমপান করলে শরীরের কী কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে অল্পবিস্তর সকলেই অবহিত। ধূমপান যে মারণ রোগ ক্যানসারের কারণ, তাও জানেন সকলেই। কিন্তু সাবধানতা অবলম্বন করেন না বেশিরভাগই। ধূমপান থেকে দূরে থাকতে নানান ক্যাম্পেইনও করা হয়ে থাকে নানান সময়। কিন্তু এই তরুণ জেনারেশনের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েই চলেছে।
এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও যা দেখে বেশ আপ্লুত নেটবাসী। ধূমপান করা নিয়ে বাবাকে মিষ্টি বকুনি দিচ্ছে এক পুচকে। বাবাকে বারবার বলছে, সিগারেট খাওয়াটা যাতে তার বাবা বন্ধ করে। বাবাও তাকে জিজ্ঞাসা করছে কেন এমন করবেন তিনি। তখন আবার নানান যুক্তি দিয়ে বাবাকে বোঝাচ্ছে মেয়ে (Little Girl’s Warning to her father)।
ভিডিওতে ছোট্ট মেয়েটিকে বলতে শোনা যাচ্ছে, “তুমি এবার সিগারেট খাওয়াটা বন্ধ করো তো। একদিন এভাবে ম’রে যাবে (Little Girl’s Warning to her father)। নিজের প্রাণ বাঁচাতে পারবে না”। বাবা জিজ্ঞাসা করে, “আমি ম’রে গেলে কী হবে”। উত্তরে পুচকে বলে, “আমি তো কাঁদব তাই”।
এরপর মায়ের দিক থেকে ভেবেও বাবাকে বোঝানোর চেষ্টা করে খুদে। বলে, “আমার মা তোমাকে কষ্ট করে বিয়ে করেছে আর তুমি এরকম করছ। তুমি ম’রে গেলে কী হবে তখন” (Little Girl’s Warning to her father)।
এরপর বাবাকে সে এও বলে তার বাবা যাতে নিজে ধূমপান বন্ধ করে তাই-ই নয়, অন্য কেউ যদি ধূমপান করে, তাদেরও যাতে তার বাবা বারণ করে (Little Girl’s Warning to her father)। পুচকে তো এও বলে দেয়, কেউ যদি ধূমপান করে, তাহলে সেরকম কাউকে সে বিয়েই করবে না। কারণ তারা খারাপ ছেলে।
এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একরত্তির এমন বিবেচক মন সকলকে আপ্লুত করেছে। যেভাবে বাবাকে বকুনি দিয়ে সে সিগারেট ছাড়ার কথা বলেছে, তাতে মন গলেছে নেটিজেনদের। তাদের কথায়, একটুকু একটা বাচ্চা বুঝে গেল সিগারেট খাওয়া কতটা ক্ষতিকর। তাহলে বড়রা যারা ধূমপান করেন, তারা সেকথা কবে উপলব্ধি করবেন। অনেকেই আবার ওই খুদের বাবাকে পরামর্শ দিয়েছেন, তিনি যাতে মেয়ের কথা মেনে নিয়ে ধূমপান ত্যাগ করেন (Little Girl’s Warning to her father)।
এই ভিডিওটি আপাতদৃষ্টিতে দেখে বেশ মিষ্টি, মজার মনে হলেও ভিডিওতে যেকথা বলা হয়েছে, তা কিন্তু কোনওভাবেই মজার নয়। মানুষকে ধূমপান থেকে বিরত রাখতে নানান পদক্ষেপই নেওয়া হয়। সতর্কবাণী তো রয়েছেই। এই ধূমপানের কারণে কত শত মানুষের মৃত্যুর মুখে ঢলে পড়ে, এর ইয়ত্তা নেই। কিন্তু তাও ধূমপান বন্ধ হয় না। এই ছোট্ট মেয়েটি যেকথা এত সহজে বুঝেছে, সেকথা আমাদের সমাজ কবে বুঝবে!





