জন্মদিন পালন করতে গিয়ে শিক্ষকের মুখে ‘স্নো স্প্রে’, এরপর ছাত্রের যা পরিণতি হল, হতবাক নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

জন্মদিন প্রত্যেকটা মানুষের কাছেই খুব স্পেশ্যাল হয়। সকলেই নিজের মতো করে এই বিশেষ দিনটি পালন করেন। আর কোনও শিক্ষকের জন্মদিন হলে তো ছাত্রছাত্রীদের মধ্যেও এক উন্মাদনা লক্ষ্য করা যায়। তবে এবার শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে এক ছাত্রের যা অবস্থা হল, তাতে বেশ হতবাক হয়েছে নেটবাসী।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত ধরণের কত ভিডিও বা ছবি ভাইরাল হয়। হয়ত তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু তাও সেই ভিডিও লক্ষ লক্ষ ভিউ পায়। সবটাই নেটিজেনদের দৌলতে আর কী! কিছু ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে, আবার কিছু ভিডিও আমাদের নিরলস আনন্দ দেয় আর কিছু ভিডিও দেখে আমরা হতবাক হয়ে যাই যে আদৌ কীভাবে তাতে প্রতিক্রিয়া দেওয়া উচিত। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক শিক্ষকের জন্মদিন উপলক্ষ্যে ক্লাসরুমের মত একটি জায়গাক বেলুন এবং রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি চেয়ারে শিক্ষককেও বসে থাকতে দেখা গিয়েছে। ঠিক সেই সময়ই এক ছাত্র শিক্ষকের কাছে এসে ফোম স্প্রে করতে থাকে। এতক্ষণ সব ঠিকই ছিল। কিন্তু এরপরে যা ঘটল, তা দেখে হতবাক সকলেই।

ভিডিওতে দেখা যাচ্ছে যে যেই ওই ছাত্র শিক্ষকের কাছে ফোম স্প্রে করল, অমনি শিক্ষক ওই ছাত্রের কলার ধরে টেনে তাকে ঝুঁকিয়ে তার পিঠে দমাদম প্রহার করতে শুরু করেন। ছাত্রের পিঠে বেশ কয়েক ঘা বসিয়ে দেন তিনি। আর এই ঘটনায় ওই ছাত্র-সহ বাকি পড়ুয়ারাও বেশ হতভম্ব হয়ে যায়।

তবে এই মুহূর্তে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে ছাত্রের যে পরিণতি হল, তাতে নেটিজেনরাও বেশ অবাক হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ পঞ্চাশ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও।

RELATED Articles