ট্রেন কামরাই যখন‌ সাজানো ক্লাসরুম! এক টুকরো ভারত উঠে এল রেলের কামরায়

ভারতবর্ষ এক অদ্ভুত বৈচিত্র্যের দেশ। এখানে শিক্ষা ও সংস্কৃতি হাতে হাত ধরে চলে। পড়াশোনার গুরুত্ব ভারতের সবসময়ই উপরের দিকে থাকে। এবার তারই প্রমাণ মিলল মাইসোরের এই ঘটনা থেকে।

ক্লাস করানোর মতো স্কুলে পর্যাপ্ত জায়গা ছিল না এবং জায়গার অভাবে ছাত্রছাত্রীরা ঠিক করে ক্লাস করতে পারছিলেন না। তাই রেলের দুটি পরিবর্তক আমরা কি সাজিয়ে-গুছিয়ে ক্লাসরুমের রূপ দেওয়া হলো মাইসোরের অশোক পুরানে।

মাইসোর অশোক পুরান প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ যখন দেখলেন যে স্কুলে আর জায়গা নেই তখন তার চোখ পড়ে এই পরিত্যক্ত দুটি রেল কামরার দিকে। তখন মাইসোর সেন্ট্রাল ওয়ার্কশপের কর্মী দের সঙ্গে কথা বলে আমরা দুটি ব্যবহারের অনুমতি মেলে। ওয়াক শপের কর্মীরাই রেলের কামরাতে সুন্দর করে রং করে সাজিয়ে গুছিয়ে আলো ও পাখা লাগিয়ে ক্লাস রুম বানিয়ে দিয়েছেন। কামরার বাইরে ভারতের মানচিত্র বড় করে আঁকা আর ভেতরে গড়ে উঠছে দেশের ভবিষ্যতরা।শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে।

https://twitter.com/ArtForCause/status/1315261042314809350?s=20

তবে গোটা কাজটি সম্পন্ন হয়েছিল লকডাউন এর আগে এবং লকডাউন এর আগেই এখানে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। যদিও বর্তমানে ক্লাস বন্ধ তবুও এই রেল ক্লাস রুমের কথা জানতে পেরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনাল কাপুর এই স্কুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।সোনাল জানিয়েছেন যে, ক্লাস রুমের পরিবর্তনের ফলে উপস্থিতির হারও বেড়ে গিয়েছিল।

RELATED Articles