ইচ্ছে পুতুলের শেষ দিনে চোখের জল বাঁধ ভাঙল মেঘের! বোনকে জড়িয়ে ধরে সামলাল ময়ূরী

ইচ্ছে পুতুলের (Ichhe Putul) শেষ দৃশ্যের শুটিংয়ে মেঘ ময়ূরীর চোখে জল। এক বছর দু মাসের শুটিং পর্বের এখানেই শেষ। আবেগঘন মৈনাক ওরফে নীল ও। চোখে জল নিয়ে হাসিমুখে ছবি তুললেন গোটা টিমের সাথে। শুটিংয়ে শেষ কটা দিন বেশ আনন্দ করেই শুটিং শেষ করেছেন ইচ্ছে পুতুলের (Ichhe Putul) অভিনেতা অভিনেত্রীরা।

শেষ কিছু পর্বে ইচ্ছে পুতুলে হচ্ছিল মেঘ নীলের বিয়ে। তারা জানতেন না তাদেরই বিয়ে দেওয়া হচ্ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে পুতুলের সেটের অন্দরমহলের ছবি প্রকাশ্যে এসেছে বারংবার। চুটিয়ে মজা করতে দেখা যায় মেঘ-নীল-ময়ূরী থেকে শুরু করে বাকি মেম্বারদের। লীনা গঙ্গোপাধ্যায় পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও তৈরি করেছিল ‘ইচ্ছে পুতুল’।

মেঘ নীলের বিয়ের পরই শেষ হবে ধারাবাহিক তা খবর দর্শকদের আগেই পৌঁছে ছিল। গতকাল ছিল ইচ্ছা পুতুলের শেষ শুটিং। চোখে জল নিয়ে গোটা টিমের সাথে কেক কাটে মেঘ-ময়ূরী, নীল,জিষ্ণু। শুটিং শেষে আবেগঘন মেঘ ময়ূরী। কেমন কেটেছে শুটিংয়ের দিনগুলো জানাচ্ছে অনস্ক্রিন বোন। দর্শকদের অনেকেই “ইচ্ছে পুতুল ২” দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শেষ দিনের শুটিংয়ে ডিরেক্টর ময়ূরীর কথা বলতে গিয়ে বলেছেন, “কাউকে খারাপ হতেই হত। ও খারাপ না হলে হয়তো এত ভালবাসাই পেতাম না। সবাই খুব ভালোভাবে কাজ করেছে সহযোগিতা করেছে অনেক।” দর্শক ময়ূরীকে অপছন্দ করেছে, কিন্তু সেই অপছন্দের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল।

দর্শকদের উদ্দেশ্যে তিতিক্ষা ওরফে মেঘ বলেছেন, “আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ। আপনাদের জন্যই আমাদের এই সফলতা।” ইচ্ছে পুতুলের শেষ পর্ব ১০ই মার্চ। তারপরে আর মেঘ ময়ূরী নীলের চরিত্রে দর্শকদের সামনে আসবেন না তারা। আবেগঘন জীষ্ণু গিনিও। ইচ্ছে পুতুলের স্মৃতি বিজড়িত গিনি জানিয়েছেন, “আমাদের ফ্লোরে কার‌র সঙ্গে কারো কখনো সমস্যা তৈরি হয়নি, এটাকেই একটা সাকসেসফুল সিরিয়াল বলা যেতে পারে।”

RELATED Articles