বন্ধুত্বে বন্ধুর জিনিসের ওপর জোর থাকাটা খুব একটা অন্যায়ের বিষয় নয়। আর এবার নেপালের (Nepal) ওপর নিজেদের অধিকারবোধ থেকে নেপালের জমিই দখল করে নিলো চীন। কেপি শর্মা ওলির (KP Sharma Oli) প্রশাসন, বন্ধু দেশ চীনের উসকানিতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সেই মোক্ষম মুহূর্তেই নেপালের জমি দখল করে অবৈধভাবে নির্মাণের কাজ শুরু করল চীন।
নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে কিছুদিন ধরে হুমলা (Humla) অঞ্চলের লাপচা-লিমি (Lapcha-Limi) এলাকায় বেজিং অবৈধ নির্মাণ শুরু করেছে। এরপরই হুমলা জেলার সহকারী জেলা আধিকারিক দলবাহাদুর হামাল (Dalbahadur Hamal) ওই এলাকা পরিদর্শন করতে যান। গোটা এলাকা ঘুরে দেখার পরই ঘটনার সত্যতা প্রকাশ পায়। জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে নেপালের এক কিলোমিটারের মধ্যে ঢুকে বেশ খানিকটা জায়গা নিয়ে ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ৯টি বিল্ডিং তৈরি করেছে জানপিংয়ের প্রশাসন।
এই ঘটনা প্রসঙ্গে পরিদর্শনকারী দলে থাকা নেপালের এক আধিকারিক বলেন, ‘আমরা প্রথমে লাপচা-লিমি এলাকায় চীন একটি বিল্ডিং তৈরি করেছে বলে খবর পেয়েছিলাম। কিন্তু, গোটা এলাকা দূর থেকে ঘুরে থেকে আরও আটটি নতুন বিল্ডিং দেখতে পেয়েছি। ইতিমধ্যে এই বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে।’ চীনের বন্ধুত্বের এই নিদর্শন প্রকাশ্যে আসায় ওলি প্রশাসনের উপরে ক্ষিপ্ত সাধারণ মানুষ।
গত জুন মাসে নেপালের ভূমি ও কৃষি মন্ত্রক থেকে প্রকাশিত একটি রিপোর্টে জানা যায়, ডোলাখা, গোর্খা, দারচুলা, হুমলা, সিন্ধুপালচক, সঙ্খুওয়াভা ও রাসুয়া জেলার বেশ কয়েকটি গ্রাম ও ফাঁকা এলাকায় নিজের আধিপত্য বিস্তার করেছে চীন। ডোলাখা জেলায় আন্তর্জাতিক সীমান্ত থেকে দেড় হাজার মিটার ভিতরে ঢুকে এসে নেপালের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে এনেছে তারা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!