সময় বাড়ার সঙ্গে সঙ্গে চীনের ওপর ক্রমশই নির্ভরশীল হয়ে পড়ছে পাকিস্তান। একথা সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বকলমের স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যত যে চীনের হাতেই রয়েছে, সে কথা স্পষ্ট করলেন তিনি।
ইসলামাবাদ (Islamabad) ও বেজিংয়ের (Beijing) মধ্যে পারস্পরিক সম্পর্ক আগের থেকে অনেকটাই দৃঢ় বলে মন্তব্য পাক প্রধানমন্ত্রীর। তাঁর পর্যবেক্ষণ, ” চীনের অর্থনীতি(Economy) বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় দ্রুত গতিতে বাড়ছে। তারা নিজের ধারণা দেশের নাগরিকদের যেভাবে খেয়াল রাখছে তা প্রতিমুহূর্তে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে। পাকিস্তান এই বিষয়টি থেকে শিক্ষা নিচ্ছে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এক মুহুর্তে ঠিক করে দেওয়া সম্ভব না তবুও গত দু’বছর ধরে আমরা সঠিক দিশা এগিয়ে চলেছি।”
এছাড়া ওই সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী বলেছেন যে, বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো পাকিস্তানও অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। পাওয়ার সেক্টরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু কোনো কাজই তো চটজলদি হয়না, তার জন্য ঘুরে দাঁড়াতে সময় লাগে। এই ঘুরে বেড়ানো কাজ পাকিস্তান দু’বছর ধরে করে চলেছে এবং এই দেশকে সবচেয়ে বেশি সহায়তা করছে চীন। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হওয়ার পরে পাকিস্তানের আগের থেকে অনেক উন্নতি হয়েছে।





