দরকার ফুরোতেই কি টুইটারে মোদি-কোভিন্দের সঙ্গ ত্যাগ করল আমেরিকার হোয়াইট হাউস?

বিগত বেশ কিছু মাস ধরে আমেরিকা এবং ভারতের সম্পর্ক সর্বত্র চর্চিত একটি বিষয়। কিছু দিন আগে একটি খবরও আসে যে, আমেরিকার হোয়াইট হাউস সোশ্যাল দুনিয়ায় যে ১৯টি টুইটার হ্যান্ডেল অনুসরণ করে তার মধ্যে ৬টিই ভারত সম্পর্কিত। এবার সেই ৬ টি ট্যুইটার অ্যাকাউন্টকে আনফলো করলো মার্কিন মুলুক।

বিগত কয়েক মাস ধরেই তিনটি বড় বড় ঘটনা এই দুই দেশের সম্পর্ক-এর কথা সবার সামনে তুলে ধরেছিল, সেগুলি হল;
১. হাওডি মোদী
২. নমস্তে ট্রাম্প
৩. সম্প্রতি হাইড্রোক্সাইক্লোরোকুইনের রপ্তানিকে কেন্দ্র করে আমেরিকার হুমকি

শেষ ঘটনাটি নিয়ে তো সব মহলেই হুলুস্থুল বেঁধে যায়। কিন্তু এবার কাজ মিটে যেতেই সোশ্যাল মিডিয়াতেও সম্পর্ক কি শেষ করল হোয়াইট হাউস?

হোয়াইট হাউসের তরফে জানানো হয়, দেশের রাষ্ট্রপতি যখন কোনও দেশে সফরে যান, তখনই স্বল্প সময়ের জন্য সেই দেশের প্রশাসনিক ট্যুইটার অ্যাকাউন্টগুলো ফলো করা হয়। যাতে প্রেসিডেন্টের সফর নিয়ে তাঁদের পোস্ট রিট্যুইট করে সবাইকে অবগত করা যায়।

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত-সফরের সময় হোয়াইট হাউস ট্যুইটারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পিএমও-র অ্যাকাউন্ট ফলো করা শুরু করে। এছাড়াও আমেরিকায় ভারতীয় দূতাবাস, ভারতে মার্কিন দূতাবাস ও মার্কিন রাষ্ট্রদূতের ট্যুইটার অ্যাকাউন্টগুলিও তারা ফলো করে। তবে সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউস এই সব অ্যাকাউন্ট গুলিকে আনফলো করে দেয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, তারা ট্যুইটারে সাধারণত সিনিয়র ইউএস গভর্নমেন্টেরই ট্যুইটার অ্যাকাউন্টই ফলো করে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ভারতে এসেছিলেন বলেই ভারতের ৬টি অ্যাকাউন্টকে ফলো করেছিল তারা। এছাড়া তাদের আর কোনো কারণ নেই ভারতের ৬ টি টুইটার হ্যান্ডেলকে অনুসরণ করার।

RELATED Articles

Leave a Comment