এদিন ভোট গণনার শুরুর থেকেই মিলল আভাস। রাজ্যে যে ফের সবুজ ঝড়ই উঠতে চলেছে, তা একরকম স্পষ্ট। তৃণমূল কর্মীদের মধ্যেও বিজয়োল্লাস শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় ফুটল পদ্ম। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তৃণমূল এগিয়ে ৫৫টি পুরসভায়।
মুর্শিদাবাদ পুরসভার ১৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। এদিকে খড়দহ ৪ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে রয়েছে। মালবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডও বিজেপির দখলেই। আর খড়গপুরের ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন।
দিনহাটা, সাঁইথিয়া, বজবজ, ও সিউড়ি, এই চার পুরসভায় বিন প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছে তৃণমূল। বাকি ১০৪টি পুরসভায় ভাগ্য গণনা হচ্ছে আজ। আর গণনার শুরুর থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূলই গিয়ে রয়েছে।
এদিন শুরুতেই ছবিটা বেশ স্পষ্ট হয়ে যায়। নানান দিকেই উড়তে থাকে সবুজ আবির। কলকাতা পুরসভা ও চার পুরনিগমে জিত হাসিল করেছে ঘাসফুল শিবির। আজও গণনার শুরুতে যেমনটা দেখা যাচ্ছে, তাতে বিশেষজ্ঞদের মত যে সবুজ ঝড় ওঠার অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।
মদন মিত্রের এলাকা কামারহাটি পুরসভাতে ৩৫ টা আসনে মধ্যে ৩২ টা আসনে এগিয়ে তৃণমূল, সিপিএম এগিয়ে ২ টিতে নির্দল এগিয়ে ১ টি আসনে। অন্যদিকে পানিহাটিতে ৩৫ টি আসনের মধ্যে ৩৫ টি আসনেই এগিয়ে রয়েছে তৃনমূল। আবার অর্জুন গড় ভাটপাড়া পুরসভার ৩৫ টার মধ্যে তৃণমূল এগিয়ে ৩৩ টা আসনে।
অন্যদিকে আবার টিটাগড়, বারাকপুর, উত্তর বারাকপুর। গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভায় প্রথম রাউন্ড গণনায় তৃণমূলই গিয়ে রয়েছে। বারাকপুর পুরসভা ভোট গণনায় দ্বিতীয় বামফ্রন্ট, আর বাকি সব পুরসভা ভোট গণনায় বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে।





