WB Election 2021: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলা, প্রার্থীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

আজ রাজ্যের চতুর্থ দফার ভোট। এদিন সকাল থেকেই নানান জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তি, গণ্ডগোলের অভিযোগ আসতে থাকে। বোমাবাজি, গোলাগুলি, সংঘর্ষের ঘটনা সামনে আসছে ক্রমশই। এরই মধ্যে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলার ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, পাথফ্র। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এই হামলার জেরে আহত হন বিজেপি প্রার্থী।

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নম্বর বুথে এক মহিলা ছাপ্পা ভোট দিচ্ছিলেন। এই খবর পেয়ে সেখানে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়। ওই মহিলাকে বাধা দিতে গেলে তৃণমূল কর্মী-সমর্থকরা লকেট বন্দ্যোপাধ্যায় ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া শুরু করে। গাড়িও ভাঙচুর করা হয়। আঘাত লাগে বিজেপি প্রার্থীর।

আরও পড়ুন- কসবায় তৃণমূল বাহিনীর হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, নীরব পুলিশ প্রশাসন

লকেট চট্টোপাধ্যায়ের দাবী, বেশ কিছু বহিরাগত মানুষ বুথে ঢুকেছে। তাদের বৈধ ভোটার কার্ড পর্যন্ত নেই। এর প্রতিবাদ জানাতে যান তিনি। কিন্তু কিছু কর্মী তাঁর দিকে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করে। লকেট চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে জানিয়েছেন বলে জানান। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গেও কথা বলেন তিনি। এই বুথে যাতে পুনর্নির্বাচন হয়, এই দাবীও জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- প্রকাশ্যে প্রশান্ত কিশোরের অডিও, ‘সমীক্ষা বলছে বিজেপিই সরকার বানাবে’, স্বীকার পিকের

তবে লকেটের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষে। তাদের পাল্টা দাবী, লকেট চট্টোপাধ্যায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এই কারণেই তাঁকে তৃণমূল কর্মীরা বাধা দেন।

RELATED Articles