BREAKING: স্বস্তি শাসক শিবিরে, মুক্তি পেলেন ফিরহাদ, সুব্রত, শোভন, মদন!

অবশেষে একটু হলেও স্বস্তি হাওয়া মিলল তৃণমূল শিবিরে। নারদ কান্ডে ধৃত ৪ নেতা মন্ত্রীর অন্তবর্তী জামিন মিললো হাই কোর্টে।

বেশ কিছুদিন আগে নাটক কাণ্ডে সিবিআই হঠাৎ করেই গ্রেফতার করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, অন্য দুই নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রকে। সেইসঙ্গে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও।

মাঝে জামিন মঞ্জুর হলেও তা স্থগিত হয় তবে আজ শুক্রবার সকাল থেকে নারদ কান্ডে মামলার শুনানি শুরু হয় বৃহত্তর ডিভিশন বেঞ্চে। আর বৃহত্তর ডিভিশন বেঞ্চ আজ প্রত্যেক নেতা-মন্ত্রীদের লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

হঠাৎ কেন এই জামিন মঞ্জুর সেই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলা দীর্ঘদিন ধরে চলতে পারে তাই এখন জামিন মঞ্জুর করা হলো। সেইসঙ্গে হাইকোর্ট থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে যে, যেহেতু এই মামলা এখন চলছে তাই জামিন পাওয়ার পর এই ৪ নেতা-মন্ত্রী কোনোভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না।

RELATED Articles