‘আমরা কি নপুংসক, হাতে চুরি পরে বসে নেই’, প্রকাশ্যেই হঠাৎ আত্মঘাতী মন্তব্য ফিরহাদ হাকিমের

সামনেই বিধানসভা নির্বাচন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোনোমতে গড় রক্ষা করেছিল তৃণমূল। রাজ্যে ১৮টা আসনে জিতে বিজেপির হাসি চওড়া হয়। এবার বাংলার মসনদ দখল করার জন্য জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। করোনা আবহে রাজ্যকে অব্যবস্থাপনা নিয়ে তোপ দাগা বিজেপির নির্বাচনী রণকৌশলের প্রথম ধাপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমফান নিয়েও রাজ্যকে দুষেছে বিজেপি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একবার “রাজ্যে নিজে এসে দেখে যান” বলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আমফান পরিস্থিতি পরিদর্শনে চলে আসেন। যা বিজেপির মতে, “রাজ্যের কাছে অপ্রত্যাশিত”।

এখন করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। বাইরে জমায়েত নিষিদ্ধ। কিন্তু তাতে বিজেপির প্রচার থামেনি। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সম্প্রতি বিজেপির ডিজিট্যাল টিম প্রচার শুরু করেছে ‘আর নয় মমতা’।

এখানেই চটেছে তৃণমূল। আজ এই বিষয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। “গুজরাট থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যাবে না। আমরা নপুংসক নাকি, হাতে চুরি পরে বসে নেই।” বলেই ফেললেন ফিরহাদ।

তিনি বলেন, “বাংলায় একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আমাদের আশেপাশে প্রত্যেক সাধারণ মেয়েই মমতা, তাঁদের কাউকেই শেষ করা যাবে না। বাইরের মানুষ বাংলায় ঢুকে কিছুই করতে পারবে না।”

আমফানে ক্ষতিগ্রস্তদের কেন্দ্রীয় সাহায্য প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও সরাসরি আক্রমণ করেন তিনি। বলেন, “এখন ই গর্ভনেন্স প্রথা চালু হয়েছে। রাজ্য সরকারের সাইটে ক্লিক করলেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এখানে টাকা নয়ছয় কোনওভাবেই সম্ভব নয়। আপনারা এমন মেছো পলেটিক্স করবেন না। এটা অশিক্ষার পরিচয়। আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ কোটি টাকা আপনারা সরাসরি পেমেন্ট করুন।”

যত সময় এগোচ্ছে তৃণমূল তত বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে জমি সরছে তৃণমূলের তাই এইসব আত্মঘাতী মন্তব্য করছে তারা, বলছে বিজেপি নেতৃত্ব।

RELATED Articles

Leave a Comment