‘ঝুঁকিপূর্ণ’ দেশের তকমা পেল ভারত, সংক্রমণ বাড়তে পারে ব্যাপক হারে! সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার!

এতটুকু‌ও শক্তিক্ষয় হয়নি কোভিডের। আগের মতোই বিপজ্জনক হয়ে আছে বলেই কদিন আগে জানিয়েছিল ‘হু’। এবার তাঁরা বলছে, ভারত-সহ দক্ষিণ এশিয়ার সবকটি দেশ এখনও ‘ঝুঁকিপূর্ণ’ এলাকার মধ্যে‌ই পড়ছে। এই দেশগুলিতে এখনও করোনা আক্রান্তের সংখ্যায় বিস্ফোরণ হয়নি, তবে যে কোনও সময় তা হতে পারে। তার কারণ এই দেশগুলির জনসংখ্যা ঔ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান বলেন, ভারতে সংক্রমণ দ্বিগুণ হতে এখনও তিন সপ্তাহ সময় লাগছে। এই পরিস্থিতিটা বিস্ফোরক সংক্রমণের ইঙ্গিত এখনও দিচ্ছে না। কিন্তু রোগটা পাল্লা দিয়ে নিয়মিত হারে বাড়ছে। শুধু ভারত নয়, পাকিস্তান এবং বাংলাদেশে-সহ দক্ষিণ এশিয়ার কোনও দেশেই এই রোগটি এখনও ব্যাপক সংক্রমণ শুরু করেনি। কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। যে কোনও সময় ‘করোনা বিস্ফোরণ’ হতে পারে।

রায়ান জানিয়েছেন, ভারতের বিভিন্ন অংশে সংক্রমণের প্রভাব বিভিন্ন রকমের। গ্রাম এবং শহরে সংক্রমণের গতির মধ্যে পার্থক্য আছে। তাছাড়া ভারত সরকার লকডাউনের যে পদক্ষেপ করেছে, তা নিঃসন্দেহে কাজে এসেছে। কিন্তু পরিযায়ী সমস্যার জন্য আগামী দিনে এই অতিমারী আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানেও একইরকম ঝুঁকির কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

RELATED Articles

Leave a Comment