দ্বিতীয় বিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই, রাজনৈতিক ধাক্কা! বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নাম বাদ, খড়গপুরের টিকিট পেলেন না হিরণ চট্টোপাধ্যায়! অভিনেতার কোণঠাসা পরিস্থিতিতে, শেষ হাসি হাসলেন কে?

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি (Bharatiya Janata Party)। সেই তালিকাতেই বড় চমক খড়গপুর সদর কেন্দ্র। এতদিন যাঁকে ঘিরে জল্পনা চলছিল, সেই হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) -এর নাম নেই প্রার্থী তালিকায়। পরিবর্তে এই কেন্দ্রে দল ভরসা রেখেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর উপর। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন একজন, আর তিনি হিরণেরই স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee)। কয়েক দিন আগেই ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে শিরোনামে উঠে এসেছিলেন হিরণ। অভিযোগ উঠেছিল, তিনি নাকি বেনারসের ঘাটে মডেল ও অভিনেত্রী ঋত্বিকা গিরি (Ritwika Giri) -কে বিয়ে করেছেন অগ্নিসাক্ষী রেখে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। বিষয়টি নিয়ে আইনি পথেও হাঁটেন তাঁর স্ত্রী অনিন্দিতা। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে তিনি আগেও মুখ খুলেছেন।

যদিও ঋত্বিকার সঙ্গে দ্বিতীয় বিয়ের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে স্পষ্ট কোনও বক্তব্য দেননি হিরণ। এই পরিস্থিতির মাঝেই বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদর কেন্দ্রে হিরণের নাম না থাকায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অনিন্দিতা। টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, খড়গপুরের মানুষের জন্য এটা স্বস্তির খবর। তাঁর কথায়, একজন মানুষের চরিত্রের উপরই মানুষের বিশ্বাস তৈরি হয়। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন মানুষের হতাশা হওয়াই স্বাভাবিক।

অনিন্দিতার মতে, হিরণের আচরণে শুধু সাধারণ মানুষ নয়, দলের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, খড়গপুরের মানুষ যাঁর উপর একসময় ভরসা করেছিলেন, তাঁর মুখোশ খুলে যাওয়ায় সেই বিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। অনিন্দিতার মতে, ব্যক্তিগত আচরণ এবং সিদ্ধান্ত কখনও কখনও রাজনৈতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলে। তাঁর বক্তব্য, হিরণের সাম্প্রতিক কাজকর্ম দলের জন্যও অস্বস্তির কারণ হয়েছে। যদিও তিনি এটাও বলেন যে দ্বিতীয় তালিকায় হিরণের নাম আসবে কিনা তা তিনি জানেন না।

আরও পড়ুনঃ WB Election 2026: ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কমিশনের পরপর কড়া সিদ্ধান্ত! মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিবের পর এবার সরলেন ডিজিপি ও কলকাতার সিপি—প্রশাসনে হঠাৎ এত বড় রদবদলের নেপথ্যে কিসের বার্তা?

তবে বর্তমান সিদ্ধান্ত অনেক কিছুই স্পষ্ট করে দিচ্ছে। সব মিলিয়ে খড়গপুরের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন, অন্যদিকে ব্যক্তিগত জীবনের বিতর্ক ঘিরে নতুন মন্তব্য। ফলে এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে এই বিতর্ক ও প্রতিক্রিয়ার প্রভাব কতটা পড়ে খড়গপুরের রাজনৈতিক ময়দানে এবং ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles