কলকাতায় বাড়ি ভাড়া নিয়েই চলছে অস্ত্র তৈরির কারখানা! গ্রেফতার ২

বাড়ির মালিকের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন ভাড়া বাড়িতেই চলছিল অস্ত্র নির্মাণ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ২ জনকে গ্রেফতারের করেছে সিআইডি। ঘটনাস্থল বেলঘড়িয়ার নিমতার দুর্গাপল্লিতে।স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ দুর্গাপল্লির একটি বাড়িতে যান দমদমের বাসিন্দা প্রকাশ গায়েন। বাড়িটির ভাড়াটিয়া দুলাল সরকারের কাছ থেকে সে অস্ত্র কিনেছিল বলে জানায়। তখনই নিমতা থানার পুলিশকে সঙ্গে নিয়ে উক্ত বাড়ি থেকে দুলাল সরকার ও প্রকাশ গায়েনকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ ও বেশ কিছু সরঞ্জাম।

এই ঘটনায় বাড়ির মালিক কৃষ্ণা দত্ত পোদ্দারকে পুলিস জিজ্ঞাবাদ করলে তিনি জানান, তিনি নিজে ধূপ তৈরি করেন। সেটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন। অন্যদিকে, তাঁর স্বামী ধূপ বিক্রির জন্য ভোরে বেরিয়ে যান। ফেরেন রাতে। তাই ভাড়াটিয়ারা কী করছেন সেদিকে নজর দিতে পরেন না তাঁরা। তাছাড়া ভাড়াটিয়াদের দরজাও আলাদা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে অন্য আরেকটি অস্ত্র উদ্ধারের মামলার তদন্ত করতে গিয়েই বছর ৬০-এর দুলাল সরকার-এর কথা জানতে পারেন তারা। এলাকাবাসীরা জানান, দুলাল ও তাঁর স্ত্রী পাড়ায় খুব একটা মিশতেন না। তাদের ঘরের দরজা সবসময়ই বন্ধ থাকতো।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment