ভাঙড়-এ তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত আদি ও যুব-এর লড়াই, গুরুতর জখম ৬ কর্মী

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। বুধবার রাতে খালের জল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসায় জড়ায় শাসকদলের আদি ও যুব কর্মীরা। তারপর বচসা থেকে হাতাহাতিতে জড়ায় দু-পক্ষ। দু-পক্ষের সংঘর্ষের সময় ৬ আদি তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলের যুব কর্মীদের বিরুদ্ধে। ঘটনাচক্রে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই ৬ আদি তৃণমূল কর্মী। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

স্থানীয় সূত্রে খবর যে, ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এরপর বুধবার রাতে খালের জল নেওয়াকে কেন্দ্র করে ফের অশান্তির সূত্রপাত ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এদিনের ঘটনায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment