মার্টিনেজের পর এবার মেসি! খুব শীঘ্রই কলকাতার মাটিতে পা রাখছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক, তুমুল হইচই শহরজুড়ে

এই মাসখানেক আগের কথা হবে। কলকাতায় এসেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই সময় তিনি শহরবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে লিওনেল মেসিকে কলকাতায় আনার চেষ্টা করবেন। তাহলে কী সেই চেষ্টা সফল হল?

এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আনার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের। মার্টিনেজের সঙ্গে সংযুক্ত কিছু এনজিও-কে সাহায্য করার বিনিময়ে তাঁকে কলকাতা আসার জন্য রাজি করিয়েছিলেন। আর এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বড় ইঙ্গিত দিলেন তিনি। তাঁর সেই পোস্ট দেখে অনেকেরই মনে হয়েছে যে এবার হয়ত বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি আসতে চলেছে তিলোত্তমা কলকাতায়।

কী এমন পোস্ট করলেন শতদ্রু দত্ত?

সম্প্রতি ফেসবুকে দুটি পোস্ট করেছেন তিনি। আর তাঁর দুটি পোস্টই বেশ ইঙ্গিতপূর্ব। প্রথম পোস্টে তিনি লিখেছেন, “তিন সপ্তাহের মধ্যে স্প্যানিশ শেখার জন্য মরিয়া হয়ে উঠেছি”। 

মার্টিনেজের পর এবার মেসি! খুব শীঘ্রই কলকাতার মাটিতে পা রাখছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক, তুমুল হইচই শহরজুড়ে

আর দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতা, তৈরি তো”? যদিও এই দুই পোস্ট নিয়েই নিজে খোলসা করে কিছু বলেন নি শতদ্রু দত্ত। তবে তাঁর এই পোস্ট দেখেই ফুটবলপ্রেমীদের মনে হয়েছে যে হয় এবার মেসি পা রাখতে চলেছেন কলকাতার মাটিতে।

মার্টিনেজের পর এবার মেসি! খুব শীঘ্রই কলকাতার মাটিতে পা রাখছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক, তুমুল হইচই শহরজুড়ে

সকলেরই জানা মেসি স্প্যানিশ ছাড়া অন্য ভাষায় কথা বলেন না। আর তিন সপ্তাহের মধ্যে শতদ্রু দত্তকে স্প্যানিশ শিখতে হবে মানে কী আর তিন সপ্তাহের মধ্যেই বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক আসছেন কলকাতা? যদিও সবটাই এখনও জল্পনা। তবে যদি এটা সত্যি হয়, তাহলে আর্জেন্টাইন ফ্যানদের যে খুশি ও উৎসাহের সীমানা থাকবে না, তা বলাই বাহুল্য।

RELATED Articles