অযোধ‍্যায় ভূমিপুজোর দিন স্তব্ধ বাংলাতে শাসক ছড়ালো উত্তেজনা! ছিড়ল পতাকা, পড়ল বোমা!

আজ বিতর্কিত লকডাউন। রাম মন্দিরের ভূমিপুজোর এমন ঐতিহাসিক দিনে লকডাউনে স্তব্ধ পশ্চিমবঙ্গ। তবে আতঙ্ক ছড়ানোয় খামতি নেই। আজকের এই দিনটিকে স্মরণ করে রাখার চেষ্টা করল বঙ্গ বিজেপি।

সূত্রের খবর আজ সকালে নিউটাউনে রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে এক অনুষ্ঠানকে ঘিরে ওই অঞ্চলে ছড়ায় উত্তেজনা। গেরুয়া শিবিরের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক তৃণমূলের বিরুদ্ধে। আবার অন‍্যদিকে মঙ্গলবার রাতে রাজারহাটের নারায়ণপুরে এক মন্দিরে ভূমিপুজো উদ্‌যাপনের প্রস্তুতি চলছিল। স্থানীয়দের অভিযোগ, তাতে বাধা দিতে বোমা, গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

বঙ্গ বিজেপি নেতৃত্ব মাননীয়ার কাছে বারবার লকডাউনের দিন বদলের আর্জি জানালেও তা খারিজ করে রাজ্য সরকার। তাই রাজ্যবাসীকে বাড়িতে, মন্দিরে বা আশ্রমে প্রার্থনার অনুরোধ জানায় বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানান, দুপুরে শঙ্খধ্বনি ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দিনটিকে স্মরণীয় করে তোলা হবে।

তবে শুধু শঙ্খধ্বনি নয়, বাজি ফাটিয়ে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উদ্‌যাপন হল বারুইপুরে। এ দিন সকালে বারুইপুর আমতলায় জোড়া দোকান এলাকায় লকডাউন বিধি ভেঙে জমায়েত করেন বিজেপি কর্মী–সমর্থকরা। নেতৃত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি–র সহ সভাপতি সুফল ঘাটু। অভিযোগ, রামচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের পর বেপরোয়া ভাবে বাজি ফাটানো হয়। অন্যদিকে, লকডাউন উপেক্ষা করে রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় ব্যানার লাগিয়েছে বিজেপি। বৃষ্টির মধ্যেই বুধবার সকালে সেখানে হাজির হয়ে ‘‌রামনাম’‌ করতে দেখা গিয়েছে গেরুয়াবাহিনীকে।

যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন ব্যানার ছিঁড়ে শান্তিপূর্ণ সমাবেশ হটিয়ে দেওয়ায় চেষ্টা করছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment