আজ ৫ই আগস্ট অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন। নির্ধারিত সময়সূচি অনুসারী শুরু হয়েছিল এই অনুষ্ঠান। দেড় ঘন্টা পরে শেষ হলো ভূমি পুজো। দেখে নিন ভূমি পুজোর কিছু ঝলক:
১. শেষ হলো রাম মন্দিরের ভূমি পুজো। পুজোতে সরাসরি অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২. পুজো শেষ হয়ে যাওয়ার পর সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল শিলা ক্ষেত্র।
৩. সাষ্টাঙ্গে পুজো স্থলকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী।
৪. পুজোস্থলে প্রধান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএস সঙ্ঘচালক মোহন ভাগবত।
৫. ভূমি পুজোর পর এবার উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী।
https://twitter.com/ANI/status/1290910846332280833?s=20






