শহরে বাড়ছে দুষ্কৃতীরাজ! মুখ্যমন্ত্রীর পাড়ার ঢিল ছোড়া দূরত্বে বেধড়ক প্রহৃত হলেন যুবক!

৩৬৬ কালিঘাট রোডের (Kalighat road) বাসিন্দা বছর ৬৭র বৃদ্ধ সজল সাহা (Sajal shah)। বুধবার রাতে তাঁর বাড়ির সামনে গাড়ি পার্কিং করা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বৃদ্ধ। ওই সময়‌ই সজলবাবুর ছেলে সঞ্জয় সাহা (Sanjay Saha) বাইকে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ উঠেছে, ওই যুবকরাই সজল বাবু ছেলে সঞ্জয়কে বেধড়ক মারধর করে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ার ঢিল ছোড়া দূরত্বে কালিঘাট রোডে ঘটে এই ঝামেলা। অভিযোগ মারের ফলে চোখ ফেটে গেছে সঞ্জয়বাবু। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

১০০ ডায়েল করে লালবাজারে (Lal bajar) ফোন করে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আক্রান্তের দিদি সোমা দে বলেন, “আমি ১০০ ডায়াল করে পুলিসকে জানাই বিষয়টি।” সকালেও একদল পুরুষ-মহিলা এসে ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত পরিবার। আতঙ্কিত এলাকা।

RELATED Articles

Leave a Comment