বাংলার হাসপাতালেও এবার আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবার SSKM-এ নানান অপারেশন করবে AI রোবট

এবার বাংলার হাসপাতালেও আসছে কৃত্রিম ইন্টেলিজেন্স। রাজ্যের অন্যতম জনপ্রিয় হাসপাতাল এসএসকেএমে দুর্গাপুজোর পরই ব্যবহৃত হবে AI রোবট। যদি এটা সত্যিই হয়, তাহলে বাংলায় এই প্রথম আসতে চলেছে ‘রোবট চিকিৎসক’।

সূত্রের খবর, বাংলার নানান বেসরকারি হাসপাতালে এই রোবট চিকিৎসকের চাহিদা বাড়ছে। জানা গিয়েছে, একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রোবট ব্যবহার করতে চেয়ে আবেদন জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছে।

দেশের একাধিক বড় হাসপাতালগুলিতে বর্তমানে উন্নত অপারেশনের জন্য রোবটিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। দিল্লি AIIMS থেকে শুরু করে মুম্বইয়ের টাটা মেডিক্যাল, চিকিৎসায় ‘কেরামতি’ দেখাচ্ছে রোবট। এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলা।

কীভাবে অপারেশন করবে এই রোবট চিকিৎসক?

এই মুহূর্তে লিভার থেকে শুরু করে টিউমার এমন নানান জটিল অপারেশন করতে পারে রোবট। সাধারণ মানুষের প্রশ্ন, এই রোবট কীভাবে কাজ করে?

এই প্রসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, রোবটকে আসলে নিয়ন্ত্রণ করেন একজন সার্জেনই। অনেক সময় কিছু কিছু সার্জারির ক্ষেত্রে অনেক জায়গাতেই চিকিৎসকদের হাত পৌঁছয় না। সেই অংশে এই রোবটগুলি সহজেই পৌঁছে যেতে পারে। আবার অনেক বিরল ক্ষেত্রে মানুষ যদি অপারেশন করে, তাহলে সার্জেনের হাত কাঁপার সম্ভাবনা থাকে। কিন্তু রোবটের ক্ষেত্রে তা হয় না। যদিও রোবট প্রযুক্তি কিন্তু পরিচালিত একজন চিকিৎসকের দ্বারাই। অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানব উন্নয়নই এই প্রযুক্তির লক্ষ্য।

এসএসকেএমে রোবট প্রযুক্তি

জানা গিয়েছে, ২০১৯ সালে প্রথম বাংলার এসএসকেএমে রোবট নিয়ে আসার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তবে এরপরই শুরু হয় করোনার প্রকোপ। এর জেরে রোবট প্রযুক্তিকে নিয়ে আসার পরিকল্পনা ভেস্তেও গিয়েছিল প্রায়।

এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। বর্তমানে AI এবং রোবট প্রযুক্তি আরও উন্নত-নিখুঁত হয়েছে। ফলে জনকল্যাণে সরকারের তরফে এই প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles