শিক্ষিকার বি’কি’নি পরা ছবিতে মজে পড়ুয়া! কলেজ থেকে বরখাস্ত কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষিকা

সোশ্যাল মিডিয়ায় আমরা নানা রকম পোস্ট করে থাকি। নিজেদের সুখ-দুঃখ, আনন্দ প্রত্যেক মুহূর্তের ছবি অথবা ভিডিও বা কথা আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি। কিন্তু কলকাতা নামি কলেজের অধ্যাপিকা বি’কি’নি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অপরাধে বরখাস্ত করা হল তাঁকে।

অধ্যাপিকার অভিযোগ, গতবছর অক্টোবর মাসে তিনি ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ফটোশুটের সময় তোলা বি’কি’নি পরা ছবিটি আপলোড করেছিলেন। এক পড়ুয়ার বাবা কলেজে এসে লিখিত অভিযোগ করে জানান, তাঁর সন্তান সেই পোস্ট দেখছে বলে।

শুধু তাই নয়, অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন, ‘বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একজন শিক্ষিকার পক্ষে লজ্জাজনক ও দৃষ্টিকটু!’ অধ্যাপিকা বলেন, এরপরই সেন্ট জেভয়ার্স কলেজ থেকে জোর করে তাঁকে বরখাস্ত করা হয়।

তবে অধ্যাপিকা জানিয়েছেন, ‘এই ব্যাপারে আইনি লড়াই চলছে। যা বলার আইনি মঞ্চেই বলবো।’ সেন্ট জেভিয়ার্স যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, স্বেচ্ছায় চাকরি ছেড়েছিলেন উক্ত অধ্যাপিকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles