একবার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে। আবার সেই পরিষেবারই ফের উদ্বোধন তাও আবার ৬ মাসের মধ্যেই। কোনওরকম কোনও পরিবর্তন কিছু আসেনি, তা সত্ত্বেও একই পরিষেবা দু’বার কেন উদ্বোধন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই।
কী ঘটেছে ঘটনাটি?
গত মার্চে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার গত ৫ সেপ্টেম্বর ফের সেই একই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হল। আর সেখানে উদ্বোধক হিসেবে পাল্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। উদ্বোধকের জায়গায় এল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম। আর তা নিয়েই এবার রাজনৈতিক মহলে জোর চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের মুখে দেব। না কোনও বিরোধী দলের নয়, এবার নিজের দলেরই কটাক্ষের মুখে পড়লেন তারকা-সাংসদ।
এই বিষয়টি প্রকাশ্যে আসতেই এই নিয়ে দেবকে একহাত নিয়েছেন তৃণমূলও নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে দেবকে খোঁচা দিয়ে কুণাল লেখেন, “একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক”।
https://twitter.com/KunalGhoshAgain/status/1832279790692286799?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1832279790692286799%7Ctwgr%5Eea27f72db2635fd036c738a5c15088dc1febb9e0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Finauguration-of-same-unit-twice-in-ghatal-kunal-ghosh-taunts-mp-dev%2Ftid%2F136786
এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আবার কুণালও এই নিয়ে কোনও নতুন মন্তব্য করতে নারাজ। তবে শাসক দলের নেতারই নিজেদের দলের নেতাকে নিয়ে এমন কটাক্ষবাণ রাজনৈতিক মহলে বেশ চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈ কী! এরই সঙ্গে এও প্রশ্ন উঠেছে যে নানান ক্ষেত্রে যখন বারবার অর্থ সঙ্কটের কথা বলা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একই ইউনিটের দু’বার উদ্বোধন করার কী যুক্তি রয়েছে?
আরও পড়ুনঃ ‘বিনা চিকিৎসায় মৃত্যু নয়, কর্মবিরতির সঙ্গে কোনও সম্পর্ক নেই এই মৃত্যুর’, দাবী আর জি করের এমএসভিপি-র, রোগীমৃত্যু নিয়ে রাজনীতি অভিষেক-দেবের?
তবে প্রশাসনের একটি সূত্রের দাবী, দেব হয়ত এই বিষয়ে কিছু জানেন না। তাঁর সহযোগী ও দফতরের কর্মীদের ভুলেই হয়ত এমনটা হয়েছে। কিন্তু গোটা বিষয়টি কীভাবে সকলের নজর এড়িয়ে গেল, তা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে আবার নেটিজেনরাও এই নিয়ে খোঁচা দিতে ছাড়েন নি দেবকে। তাদের কথায়, “বেচারা দেব! এখন তো ভোটও নেই! খামোখা দিদির উদ্বোধন করা প্রকল্পকে আবার দিদির অনুপ্রেরণায় উদ্বোধন করার কি খুব দরকার ছিল”?






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার