মোমো-ফ্যাক্টরির ফ্রিজ খুলতেই চমকে উঠলেন তদন্তকারীরা! কুকুরের মাথার স্তূপ দেখে শিউরে উঠল শহর!

মোমো—শহরের অলিতে-গলিতে যার দাপট! রাস্তার ধারে ছোট দোকান থেকে বড় রেস্টুরেন্ট, মোমোপ্রেমীদের ভিড় সব জায়গাতেই চোখে পড়ে। চিকেন, মটন, সয়াবিন—বিভিন্ন স্বাদের মোমো পাওয়া যায়, কিন্তু কখনও কি খেয়াল করেছেন, মোমোর পুরে সত্যিই সেই মাংস ব্যবহার করা হচ্ছে তো? নাকি আমরা না জেনেই খেয়ে নিচ্ছি এমন কিছু, যা শুনলে গা শিউরে উঠবে?

বাইরে খেতে গেলে আমরা সাধারণত বিক্রেতার কথাই বিশ্বাস করি। কিন্তু বিশ্বাসের আড়ালে যদি থেকে যায় ভয়ংকর কোনো সত্য? সম্প্রতি এক ঘটনায় মোমোপ্রেমীদের মনে ভয় ধরিয়ে দিয়েছে এক তথ্য। এমন এক সত্যি সামনে এসেছে, যা শুনলে মোমোর প্লেট সামনে এলেও খেতে ভয় লাগবে!

সম্প্রতি এক গোপন সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল হানা দেয় একটি মোমো তৈরির কারখানায়। এই কারখানা থেকে মোমো ও স্প্রিং রোল সরবরাহ করা হতো শহরের বিভিন্ন এলাকায়। প্রশাসনের দল যখন সেখানে পৌঁছায়, তখনকার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান তাঁরা!
কারখানার রান্নাঘর থেকে শুরু করে স্টোর রুম পর্যন্ত নানা জায়গায় তল্লাশি চালানো হয়। একাধিক ফ্রিজ খুলে দেখা হয়, যেখানে প্রচুর পরিমাণে মাংস মজুত ছিল। তবে সবচেয়ে চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে এক বিশেষ ফ্রিজে—সেখানে পড়ে ছিল একটি কাটা মাথা, যা দেখে অনেকেই শিউরে ওঠেন!

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট বৃহস্পতিবার! ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোন জেলাগুলিতে বিপদের আশঙ্কা?

ফ্রিজ থেকে উদ্ধার হওয়া মাথাটি দেখতে অনেকটাই কুকুরের মতো। বিশেষজ্ঞদের মতে, এটি সত্যিই কুকুরের মাথা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ল্যাব টেস্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। এখানেই শেষ নয়! ফ্রিজে পাওয়া যায় পচা মাংসের স্তূপ, যা দেখেই সন্দেহ জোরালো হয়—এই কারখানায় খাবারের নামে ঠিক কী তৈরি করা হতো? স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন ধরেই এলাকায় পোষ্য ও রাস্তার কুকুর উধাও হওয়ার ঘটনা ঘটছিল। কিন্তু কেউ ভাবতেও পারেননি, সেই ঘটনার যোগ থাকতে পারে এই মোমো কারখানার সঙ্গে! সবচেয়ে ভয়ংকর বিষয় হল, ফ্রিজে কুকুরের মাথা পাওয়া গেলেও তার দেহাংশের কোনো খোঁজ নেই। তাহলে কি কুকুরের মাংস কিমা করে মোমোর পুর বানানো হয়েছিল?

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাঞ্জাবের মোহালির মাতাউর এলাকায়। এখানকার একটি মোমো কারখানায় এই ভয়াবহ ঘটনা সামনে এসেছে। জানা গেছে, এই কারখানা থেকে মোহালি, চণ্ডীগড় এবং পঞ্চকুলার বিভিন্ন দোকানে মোমো ও স্প্রিং রোল সরবরাহ করা হত। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের শহরগুলিতেও!
তদন্তকারী দল কারখানার সমস্ত মাংসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, সত্যিই কুকুরের মাংস মোমোর পুরে ব্যবহৃত হয়েছে কিনা। তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—এতদিন ধরে তারা কী খেয়েছেন? এই কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখন দেখার, প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং সত্যি সামনে এলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই কাণ্ড!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর