করোনা অতিমারিতে পাশে থেকেছে ভারত, সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী, কৃতজ্ঞতাস্বরূপ মোদীকে দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান দিল ভুটান

নানান দুঃসময়ে সবসময় ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত। করোনা অতিমারিতে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাই কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিকের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল ভুটান।

এই বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নাগদাগ পেল গি খোরলো পাচ্ছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত”।

শেরিংয়ের বক্তব্য, “সময়ে-অসময়ে ভারত নিঃস্বার্থভাবে ভুটানের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বছরের পর বছর আমাদের সাহায্য করে গিয়েছেন, বিশেষ করে করোনা মহামারী পর্বে, তাতে উনিই এই সম্মানের যোগ্য প্রাপক। সব দিক থেকেই আমি ওঁকে একজন বিখ্যাত এবং আধ্যাত্মিক মানুষ বলে মনে করি”। শেরিংআশা রাখছেন যে প্রধানমন্ত্রী সশরীরে এই সম্মান গ্রহণ করবেন।

https://twitter.com/ANI/status/1471704196936208384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1471704196936208384%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fbhutan-confers-the-countrys-highest-civilian-award-to-prime-minister-narendra-modi%2F

প্রসঙ্গত, ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই খুব ভালো। রীতি মেনে মোদীর জমানাতেও এই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। করোনা অতিমারির সময় কঠিন পরিস্থিতিতে ভুটানকে নানাভাবে সাহায্য করেছেন মোদী। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

এমনকি, ভারতের পাঠানো টিকা দিয়েই সেদেশে টিকাকরণ প্রক্রিয়া চলেছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতেও ভারত সাহায্য করেছে ভুটানকে সেই উপকারের প্রতিদান হিসেবেই মোদীকে এই সর্বোচ্চ নাগরিকের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুটানের তরফে।

বলে রাখি, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে বারবার সমালোচিতও হয়েছেন তিনি। তবে ভুটানের দেওয়া এমন সম্মানের জন্য যে মোদীর ভাবমূর্তি উজ্জ্বল হল, তা বলাই বাহুল্য।

RELATED Articles