রণক্ষেত্র ইলামবাজার! বাঁশ হাতে বিজেপি প্রার্থীকে তাড়া, চলছে লাগাতার ইটবৃষ্টি, কাঠগড়ায় তৃণমূল

আজ রাজ্যে অষ্টম দফার ভোট। আজকেই শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আজ বীরভূম জেলায় ভোট গ্রহণ পর্ব চলছে। নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল এই অশান্ত জেলায় এই বছর শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট করার জন্য। তবে তা যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজ সকালের চিত্রই সেটা বলে দিচ্ছে।

সকাল থেকেই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। তবে যে দুটি জায়গা থেকে সবথেকে বেশি অশান্তির খবর এসেছে তা হল নানুর এবং ইলামবাজার। সংবাদমাধ্যমের কাছে উঠে এসেছে ভয়ঙ্কর ছবি।

ইলামবাজারে বিজেপি প্রার্থী কে বাঁশ হাতে তাড়া করতে দেখা গিয়েছে তৃণমূল দুষ্কৃতীদের। বিজেপি কর্মীদের মাটিতে ফেলে কিল চড় লাথি ঘুঁষি চলছে। এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি বজায় রয়েছে এলাকায়। গোটা ঘটনাই ঘটছে পুলিশের সামনে তবুও নির্বিকার প্রশাসন।

বোলপুরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েছিলেন সকালে কারণ বুথের ৫০ মিটারের মধ্যেই জমছিল বহিরাগতদের ভিড়। এছাড়াও নানুরে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে ছোঁড়া হয়েছিল বোমা।

আরও পড়ুনঃ আমি অনেক বেঁচেছি! সহ-নাগরিককে বাঁচাতে হাসপাতালের শয্যা ছাড়লেন ৮৫-র নারায়ণ দাভালকর, মৃত্যু বর্ষীয়ান RSS কর্মী’র

বীরভূমের খয়রাশোলে এক বিজেপি কর্মীর মাথা মেরে ফাটিয়ে দেয় তৃণমূল। সবমিলিয়ে আজ বীরভূমে বিজেপিকে রুখতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে অনুব্রতের তৃণমূল বাহিনী। অনুব্রত মণ্ডল নিজে কমিশনের নজরবন্দি হলেও তিনি যে তার অনুগত কর্মীদের দিয়ে সত্যিই বীরভূমে খেলা দেখাচ্ছেন একথা প্রমাণিত হলো আরেকবার।

RELATED Articles