একের পর এক সন্ত্রাসবাদী হামলায় কার্যত বিপর্যস্ত ফ্রান্স। সম্প্রতি একটি স্কুলে নবী হজরত মহাম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করার অপরাধে প্রকাশ্য রাস্তায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে শিরচ্ছেদ করা হয় এক ফরাসী শিক্ষকের।
এই ঘটনার পরই ইসলামের সন্ত্রাসবাদী কার্যকলাপে রাশ টানতে ফ্রান্সে একাধিক মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইমানুয়েল মাঁকড়ের সরকার। ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকড় (Emmanuel Macron) স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই ঘটনায় কোনভাবেই মাথা নত করবেন না।
উক্ত ঘটনার পর গতকাল আবারও একই স্লোগান দিয়ে ফ্রান্সের নিস শহরে এক গির্জার মধ্যে ঢুকে এক মহিলার মুণ্ডচ্ছেদ এবং আরও দু’জনকে হত্যা করে সন্ত্রাসবাদীরা। পরপর এই সকল ঘটনায় ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ফ্রান্স।
এই ঘটনার পর ফ্রান্সের নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি একটা টুইটে জানান, নৃশংস ঘটনাটি ঘটেছে ফ্রান্সের নিস শহরের নটরডম গির্জার কাছে অথবা ভিতরেই। অভিযুক্ত আততায়ী বর্তমানে পুলিশ হেফাজতে। যে ৩ জনের উপর ওই সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়েছিল, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে অনেকেই আহতও হয়েছেন।
এবার আরও একবার সন্ত্রাসবাদের বিপক্ষে দাঁড়িয়ে ফ্রান্সের পাশে দাঁড়ালো ভারত। ফ্রান্সে (france) হওয়া এই নিন্দনীয় সন্ত্রাসবাদী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এক ট্যুইটে ফ্রান্সের পাশে থাকার বার্তা নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। গির্জার ভিতরের এই নৃশংস ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। ভারত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্সের পাশে থাকবে।’
https://twitter.com/narendramodi/status/1321814517651787776
তবে ফ্রান্সের মুসলিম বিরোধিতার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে মুসলিম বিশ্ব। এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাকও দিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসলামের জন্মরাষ্ট্র সৌদি আরব তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। পথে নেমে পড়েছে বাংলাদেশও। ওই দেশের রাজধানী ঢাকা থেকে বিক্ষোভকারীরা ফরাসী দুতাবাসের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ এসে উত্তেজিত জনগণকে আটকে দেয়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!