আন্তর্জাতিক মঞ্চে ফের মোদী বন্দনা! পরিবেশে ও শক্তি ব্যবহারের স্থায়ী উন্নয়নে অবদানের জন্য পুরস্কৃত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে CERAWeek গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রেনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড উঠতে চলেছে তাঁর হাতে।
বিশ্বমঞ্চে বেশ জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী। একাধিক সময় তাঁর বিভিন্ন পদক্ষেপ স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। কুড়িয়ে নিয়েছে প্রশংসা।
আরও পড়ুন: তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের
করোনা মহামারীর প্রাথমিক সময়ে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়ে হোক বা বর্তমানে করোনার প্রতিষেধক পাঠিয়ে সদাই প্রতিবেশী দেশ বা ইউরোপীয় দেশ সবার পাশে দাঁড়িয়েছেন মোদী সরকার। তাঁর এই সমস্ত কর্মকাণ্ড উচ্চ প্রশংসা পেয়েছে বিশ্বমঞ্চে।
আরও পড়ুন: বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
আসছে সপ্তাহে CERAWeek-এর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যদিও এই প্রথমবার এই সম্মেলন ভার্চুয়ালি হবে। চলবে পয়লা থেকে ৫ই মার্চ পর্যন্ত। সেখানে পরিবেশরক্ষা নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরিবেশরক্ষায় ভারতের ভূমিকা তুলে ধরবেন তিনি। সেখানেই তাঁকে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে।





