ব্রাজিলের অ্যামাজোনিয়া-১-সহ আরও ১৮টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট, সঙ্গে মোদীর ছবি ও ভাগবত গীতা

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার রকেট পিএসএলভি-সি৫১-এর সফল উৎক্ষেপণ হল আজ, রবিবার। এদিন এই রকেট ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছে দিল। এর সঙ্গে রয়েছে আরও ১৮টি স্যাটেলাইট। এই রকেটে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও এসডি কার্ডে রয়েছে গীতা।

এই রকেটের সফল উৎক্ষেপণের জন্য ব্রাজিলের রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোকে টুইটে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। একই সঙ্গে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকেও তাদের সফল বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানান মোদী।

https://twitter.com/ANI/status/1365889091959623686?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1365889091959623686%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Findia%2Famazonia-1-satellite-pm-modi-congratulates-brazilian-president-jair-bolsonaro-for-successful-launch-by-isro-803711

এদিন টুইটে মোদী লেখেন, “পিএসএলভি-সি৫১ এর মাধ্যমে ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে অভিনন্দন। মহাকাশ ক্ষেত্রে আমাদের সহযোগিতার এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ব্রাজিলের বিজ্ঞানীদেরও আমার অভিনন্দন”।

https://twitter.com/narendramodi/status/1365926315400912897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1365926315400912897%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Findia%2Famazonia-1-satellite-pm-modi-congratulates-brazilian-president-jair-bolsonaro-for-successful-launch-by-isro-803711

অন্য একটি টুইটে তিনি লিখেছেন, “পিএসএলভি-সি৫১/ অ্যামাজোনিয়া-১ মিশনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য এনএসআইএল ও ইসরো-কে আমার অভিনন্দন। দেশে মহাকাশ ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হল। চারটি ছোটো স্যাটেলাইট-সহ উপগ্রহগুলির উৎক্ষেপণ আমাদের তরুণদের উদ্যম ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন”।

আরও পড়ুন- ফিরল মুক্তিযুদ্ধের স্মৃতি! বাংলাদেশের হাতে অ্যালুয়েট হেলিকপ্টার তুলে দিল ভারত, পরিবর্তে উপহার পেল এল এফ-৮৬ সাবরে

এদিন ইসরোর এই পিএসএলভি-সি৫১ রকেটে অ্যামাজোনিয়া-১ সহ আরও ১৮টি স্যাটেলাইট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত সময় ১০.২৪ মিনিটে এই স্যাটেলাইটগুলিকে মহাকাশে পাঠানো হয়।

এই মহাকাশযানের টপ প্যানেলে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মহাকাশযানের এসডি কার্ডে রয়েছে ভাগবত গীতার একটি প্রতিলিপি।

আরও অন্যান্য খবর