আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি প্রতিবেশী দেশগুলি সম্পর্কে চিনের আগ্রাসী মনোভাব এবং তার নিরিখে আমেরিকার নীতি নির্ধারণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির প্রধান পেন্টাগনের শীর্ষস্থানীয় সচিব কলিন কাহাল। শুক্রবার সেনেটে প্রতিরক্ষা বিষয়ক কমিটির কাছে এই বিষয়ে এক রিপোর্টে পেশ করেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, চীনা বাহিনীর আগ্রাসী কার্যকলাপে ভারত-চীন সীমান্তে উত্তেজনা বেড়েছে। চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা ভারত-সহ অন্যান্য দেশের পাশে দাঁড়াবে বলেও বার্তা দেওয়া হয়েছে। কাহাল সাফ বলেছেন, “আমরা প্রতিবেশী সহযোগী দেশগুলিরই পাশে আছি। ভারত গুরুত্বপূর্ণ সহযোগী”। তিনি আরও বলেন, “প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
একইসঙ্গে জানা গেছে, চলতি মার্চেই বৈঠকে বসতে চলেছে QUAD-এর সদস্য দেশগুলির প্রতিনিধিরা। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা মিলে তৈরি হয়েছে এই গোষ্ঠী। এই বৈঠকে আলোচনার মূল বিষয় দক্ষিণ চুন সাগরে চিনা আগ্রাসন বলেই খবর। এশিয়ায় চিনের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রশমিত করতে চায় আমেরিকা। এদিকে ভারতের সঙ্গে চিনের সম্পর্কও খুব ভাল পরিস্থিতিতে নেই। সেই জায়গা থেকে কৌশলগত ভাবে আরও কাছাকাছি এসেছে দুই দেশ।





