বঙ্গ বিধানসভা নির্বাচনে দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল জোট শরিক কংগ্রেস! ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ্যে 

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ইতিমধ্যেই নিজেদের তালিকা প্রকাশ করেছে বামেরা। প্রথম দুই দফার জন্য মোট ৩৮ জন বাম প্রার্থীর নাম রয়েছে তালিকায়। আর শনিবার রাতে মোট ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ্যে আনল অন্যতম জোট শরিক কংগ্রেস। বাগমুণ্ডি থেকে লড়াইয়ে নামবেন নেপাল মাহাতো। তবে এখনও নন্দীগ্রাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি সংযুক্ত মোর্চার তরফে। একনজরে দেখে নিন ঘোষিত প্রার্থী তালিকা।

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

দক্ষিণ ২৪ পরগনা কেন্দ্রের পাথরপ্রতিমা থেকে প্রার্থী হয়েছেন সুকদেব বেড়া কাকদ্বীপ থেকে ইন্দ্রনীল রাউত।

পূর্ব মেদিনীপুর কেন্দ্রের ভগবানপুর থেকে শিউ মাইতি, ময়না থেকে মানিক ভৌমিক, এগ্রা থেকে মানুষ কুমার কর মহাপাত্র।

পশ্চিম মেদিনীপুর কেন্দ্রের খড়গপুর সদর থেকে সমীর রায় ও সবং থেকে চিরঞ্জীব

ভৌমিক।
পুরুলিয়ার বলরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন উত্তর বন্দ্যোপাধ্যায়, বাঘমুন্ডি থেকে নেপাল মাহাতো, পুরুলিয়া থেকে পার্থপ্রতিম বন্দোপাধ্যায়।
বাঁকুড়া থেকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে বাঁকুড়া কেন্দ্রের জন্য রাধারানী বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে দেবু চট্টোপাধ্যায়, কোতুলপুর থেকে অক্ষয় সাঁতরা।

RELATED Articles