কৈলাসে কেলেঙ্কারি করছে চীন! ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে লালফৌজ, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

সীমান্ত অংশে ভারতের সাথে চীনের টানাপোড়েন এখনো চলছে। এরই মধ্যে কৈলাস পর্বতের আশপাশে মিসাইল মোতায়েন করছে চীন। সম্প্রতি এক উপগ্রহ চিত্রে এমনই ছবি উঠে এসেছে। যা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

১৬ই আগস্ট একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে, ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরেই চীনের সেনা মিসাইল মোতায়েন করেছে। এই মিসাইলগুলি ভূমি থেকে আকাশের দিকে অবস্থান করানো হয়েছে। এই চিত্র দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, চারটি মাঝারি মাপের ক্ষেপনাস্ত্র ও আরো কিছুটা দূরে তিনটি রাডার রাখার ব্যবস্থা করেছে চীন। এছাড়া HQ-9 SAM সিস্টেমও তাঁদের নজর এড়ায়নি । সেগুলি তাঁবুর নিচে ঢাকা রয়েছে । এছাড়া রয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চারও।

অন্যদিকে ভারতের ওপর নজর রাখতে সীমান্ত লাগোয়া অংশে চীনারা সেনাছাউনি তৈরি করেছে। গত ১১ই এপ্রিল থেকে শুরু করে এই সপ্তাহের মধ্যে তারা সেই কাজ শেষ করেছে। ওই বিষয়ে এখন নজরদারী চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।

প্রসঙ্গত, কৈলাস পর্বত, মানস সরোবর ও সংলগ্ন এলাকাগুলি হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে তীর্থক্ষেত্র। প্রতি বছর কতশত মানুষ এখানে আসেন। কিন্তু চীন এই পবিত্র স্থানকে এখন রণক্ষেত্রে পরিণত করছে। প্রসঙ্গত, লাদাখ ও ফাইভ ফিঙ্গার পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছেই। এমন সময় ভারত ১৭ হাজার ফুট উঁচ্চতায় লিপুলেখ এলাকায় ৮০ কিলোমিটারের একটি রাস্তা তৈরি করতে শুরু করে, যা মানস সরোবর, কৈলাস পর্বত, গৌরীকুণ্ড ও রাক্ষসতালের পথকে পর্যটকদের কাছে সুগম করেছে। আর রাস্তা তৈরি কাজ শুরু হওয়ার পর থেকে কৈলাস সংলগ্ন চীনের এলাকায় সেনা ছাউনি নির্মাণ করতে থাকে চীনও। তাঁদের কাজ ভারতের ওপর নজরদারী রাখতে সেখানে লালফৌজদের মোতায়েন করা।

আরও অন্যান্য খবর