দশকব্যাপী বন্ধুত্বের অবসান! কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে না যাওয়ায় শেষ সৌদি-পাক সম্পর্ক!

প্রথমে সৌদির পক্ষ থেকে অর্থঋণ ও তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের জন্য। আর এবার দশকব্যাপী বন্ধুত্বের‌ও ঘটল অবসান। এমনটাই জানাচ্ছে সেখানকার সংবাদমাধ্যম। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ অনুযায়ী ২০১৮ সালের নভেম্বর মাসে সৌদি আরবের পক্ষ থেকে ঘোষিত ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ ইতিমধ্যেই হারিয়েছে পাকিস্তান। ওই চুক্তির অন্তর্গত ছিল ৩০০ কোটি ডলার মূল্যের নগদ ঋণ এবং তেলে ৩২০ কোটি ডলারের বাকির ব্যবস্থা। গত ফেব্রুয়ারি মাসে যখন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন পাক সফরে যান তখন এই চুক্তিটি সম্পাদিত হয়।

সূত্রের খবর, সৌদি আরবের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-কে (OIC) কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে কোন‌ও পদক্ষেপ না নেওয়ায় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুমকি দেন। আর এই ঘটনার পরেই দুই দেশের দীর্ঘ সম্পর্কে ফাটল ধরে।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি এর মধ্যে জানাতে না পারেন, তা হলে প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামিক রাষ্ট্রগুলির একটি বৈঠক ডাকার জন্য বলতে বাধ্য হব। ওই সমস্ত দেশ ইতিমধ্যে কাশ্মীর ও কাশ্মীরের অত্যাচারিত মানুষদের সমর্থনে আমাদের পাশে আছে। আর একবার আমি শ্রদ্ধার সঙ্গে ওআইসি-র কাছে আবেদন জানাচ্ছি যে, কাউন্সিলে বিদেশমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের প্রত্যাশায় আমরা রয়েছি।’

এর আগে সৌদি আরবের অনুরোধে কুয়ালালামপুর সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। এই কারণে তাঁদের প্রত্যাশা ছিল, কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ওআইসি-র বৈঠকে সম্মতি পাওয়া যাবে সৌদি আরবের। কিন্তু কার্যক্ষেত্রে তা না ঘটায় গত ২২ মে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিবৃতি দেন, ‘আমাদের মধ্যে কোনও ঐক্য নেই এবং আমাদের কণ্ঠস্বরও নেই। কাশ্মীর নিয়ে ওআইসি-র বৈঠক ডাকার বিষয়েও আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছি।’

দীর্ঘ দিন ধরে ভারতে মুসলিম ধর্মাবলম্বীদের উপরে নিরন্তর নিগ্রহের যে অভিযোগ পাকিস্তান বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করে আসছে, তাতে বিশেষ সাড়া পাওয়া যাচ্ছে না। সম্প্রতি ভারতবন্ধি মলদ্বীপ পাক প্রচেষ্টার সমালোচনা করে বলেছে, ‘বিক্ষিপ্ত বিবৃতি এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যপূর্ণ প্রচারকে কখনই ১৩ কোটি মানুষের প্রতিনিধি কণ্ঠস্বর হিসেবে মেনে নেওয়া যায় না।’

আরও অন্যান্য খবর